আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি বছরে জলমহাল ইজারা ম্যানুয়াল পদ্ধতিতে ১ম ও ২য় দফায় ডিসিআর ও চুক্তিনামা ফি বাবদ ১২ লাখ টাকা জমা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারি কমিশনার ভুমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ইব্রাহিমের বিরুদ্ধে। এদিকে জলমহাল ইজারার প্রায় ৪ মাস অতিবাহিত হলেও উপজেলা জলমহাল কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম ও সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের পক্ষ থেকে ওই টাকা উদ্ধারে দৃশ্যমান কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া ইজারা গ্রহীতারা টাকা জমা দেওয়ার পর ডিসিআর, চুক্তিনামা ও পুকুরের দখল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছে একাধিক লীজ গ্রহিতারা। এদিকে রহস্যজনক কারণে প্রায় দেড় মাস ধরে অফিসের কর্মচারি ইব্রাহিম খলিলুল্লাহ তার নিজ কর্মস্থলে না আসায় অসন্তোষ বিরাজ করছে লীজ গ্রহিতাদের মাঝে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, আদমদীঘি উপজেলা জলমহাল কমিটি বাংলা ১৪৩৩ হতে ১৪৩৫ সন পর্যন্ত তিন বছরের জন্য মৎস্যজীবি সমবায় সমিতির মাধ্যমে সরকারি জলমহাল ইজারার জন্য চলতি সনের এপ্রিল মাসের প্রথম দিকে দরপত্র আহবান করেন। ওই দরপত্রে মৎস্যজীবি সমবায় সমিতির মাধ্যমে ১০ পুকুর প্রথম দফায় ইজারা প্রদান করা হয়। এরপর গত মে মাসে দ্বিতীয় দফায় জলমহাল ইজারার জন্য দরপত্র আহবান করেন উপজেলা জনমহাল ইজারা কমিটি।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় দফার দরপত্রে ৮১ টি সিডিউল দাখিল হয়। জলমহাল ইজারা কমিটি দরপত্র যাচাই বাছাই করে ৬৬ টি পুকুরের দরপত্র অনুমোদন দেন। সেই মোতাবেক ইজারা কমিটি কর্তৃক অনুমোদিত ৬৬টি পুকুর ইজারা প্রাপ্তদের ডিসিআরের ও চুক্তিনামার কাগজাদি বাবদ টাকা জমা দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। সে মোতাবরক ইজারাপ্রাপ্ত সমিতি কর্তৃপক্ষ তাদের টাকা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কার্যালয়ের ক্রেডিট চেকিং ও সয়রাত সহকারী ইব্রাহিম খলিলুল্লাহ'র কাছে নগদ টাকা প্রদান করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য। পরে কর্মচারী ইব্রাহিম খলিলুল্লাহ মাত্র কয়েকটি পুকুরের টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে এ পর্যন্ত ২৩ জনকে ডিসিআর প্রদান করেন। আর তার কাছে থাকা জমার ১২ লাখ টাকা নিয়ে প্রায় দেড় মাস আগে হঠাৎ করে অফিস থেকে উধাও হয়ে যায়। এরপর অদ্যবধি তিনি অফিসে যোগদান করেনি।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম তার কার্যালয়ের কর্মচারি ইব্রাহিম খলিলুল্লাহ'র বিরুদ্ধে প্রয়োজনীয় দৃশ্যমান কোন পদক্ষপ গ্রহন না করায় জলমহাল ইজারাপ্রাপ্তদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, উপজেলার কাশিমালকুড়ি বেকার সমিতি, বিনসারা বেকার সমিতি, মুরইল বেকার সমিতিসহ বেশ কিছু সমিতি কর্তৃপক্ষ ডিসিআর পায়নি এখনো।
এ বিষয়ে জলমহাল ইজারা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম সাংবাদিকদের বলেন, আমরা এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ইতিমধ্যে তিনি কিছু টাকা ফেরত প্রদান করেছে ও কিছু লীজ গ্রহিতাকে ডিসিআরও দেওয়া হয়েছে। টাকা উদ্ধার হলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- সুন্দরবনে ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযান, নিরাপত্তা চান জেলে-মহাজনরা
- রাজৈরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
- ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্সের অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত
- বিস্ফোরক মামলায় দেওয়ানগঞ্জ পৌর আ.লীগের আইন সম্পাদক গ্রেপ্তার
- গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা
- রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা
- বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
- আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী
- ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর
- কাপ্তাইয়ে বিএনপির হুংকার: গুপ্ত তৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের
- পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- গৌরীপুরে ৭৭ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম
- মহম্মদপুর ঘোপ বাওড়ে মুগ্ধতার সূর্যাস্ত, গোধূলির রঙে অপূর্ব প্রকৃতি
- গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ
- মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- গাজা, নেত্তনাহু এবং মামদানী
- শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: ডটগুলো কি একই ছবির?
- লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর অবস্থায় পশু খাদ্য প্যাকেটজাত, ৫০ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
- দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ
- রাষ্ট্রীয় স্বার্থ বনাম পরাশক্তির প্রতিযোগিতা: বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যের চ্যালেঞ্জ
- কক্সবাজার বদলালে বদলাবে দেশের পর্যটন অর্থনীতি
- আবির্ভাব ও বিলুপ্তির অন্তরালে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ
- চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ঠোঁট ফাটছে এখনই! যা করবেন
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- কক্সবাজার বদলালে বদলাবে দেশের পর্যটন অর্থনীতি
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
৩০ সেপ্টেম্বর ২০২৬
- সুন্দরবনে ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযান, নিরাপত্তা চান জেলে-মহাজনরা
- রাজৈরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
- ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্সের অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত
- বিস্ফোরক মামলায় দেওয়ানগঞ্জ পৌর আ.লীগের আইন সম্পাদক গ্রেপ্তার
- গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা
- আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী
- কাপ্তাইয়ে বিএনপির হুংকার: গুপ্ত তৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের
- পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- গৌরীপুরে ৭৭ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম
- মহম্মদপুর ঘোপ বাওড়ে মুগ্ধতার সূর্যাস্ত, গোধূলির রঙে অপূর্ব প্রকৃতি
- মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর অবস্থায় পশু খাদ্য প্যাকেটজাত, ৫০ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
- কাপ্তাইতে ১১ আর ই ব্যাটালিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন
- সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
-1.gif)