E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৮:৪৮:২৯
গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির  ২০২৬-২৭ অর্থবছরের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ সভার আয়োজন করে।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ এম শাহাদাত। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু সহ এতে আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা শিশুশ্রমের কারণ, শিশুশ্রমের ক্ষতিকর প্রভাবসমূহ, শিশুশ্রম নিরসন এবং অভিভাবকদের উদ্বুদ্ধকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন । বিশেষ করে শ্রমজীবী শিশুদের পূণর্বাসনের বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন । পরে সেখানে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১৯টি চেক শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test