রাশিয়ায় আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে বাংলাদেশী মৎস্য শিকারীরা
ঈশ্বরদী প্রতিনিধি : রাশিয়ার তিভের অঞ্চলে কালিনিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং ওয়াটার উৎস হিসেবে ব্যবহৃত উদোমলিয়া হ্রদে ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো রসাটমের চতুর্থ আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্ট। বাংলাদেশসহ ১১টি দেশের শৌখিন মৎস শিকারীরা (অ্যাঙ্গলার) প্রতিযোগিতায় অংশ নেন।
রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারী অন্যান্য দেশগুলো ছিল বেলারুশ, হাঙ্গেরি, ভিয়েতনাম, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, উজবেকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। মোট ২২ জন মৎস্যশিকারী উৎসবমুখর পরিবেশে নিজেদের মাছ ধরার দক্ষতা প্রমান করেন। এছাড়াও ২৮ জন সাংবাদিক ও বিশেষজ্ঞও অনুষ্ঠানে অংশ নেন। উল্লেখ্য, অংশগ্রহণকারী দেশগুলোতে রসাটমের সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমানে চলমান বা বাস্তবায়ন অথবা পরিকল্পনার পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে, কালিনিন এনপিপি-এর পরিবেশ সুরক্ষা এবং বিকিরণ পর্যবেক্ষণ পরিষেবার প্রতিনিধিরা প্রতিযোগিতার সময় ধরা পড়া মাছগুলোর রেডিয়েশন মাত্রা পরীক্ষা করে নিশ্চিত হন যে ধরা পড়া মাছগুলো সম্পূর্ণ নিরাপদ ছিল।
মালয়েশিয়ার দল ১.৭ কেজি ওজনের একটি পাইক-পার্চ মাছ ধরে ‘বিগেস্ট ফিশ’ ক্যাটাগরিতে বিজয়ী হয়, অন্যদিকে হাঙ্গেরি অর্জন করে ‘উইল টু উইন’ পুরস্কার। স্থানীয় প্রজাতির সর্বোচ্চ সংখ্যক মাছ ধরে ‘বিগেস্ট ক্যাচ’ ক্যাটাগরিতে জয়ী হয় রাশিয়ার দল।
অংশগ্রহণকারীদের কালিনিন এনপিপি পরিদর্শন করার সুযোগ দেয়া হয়। তারা ৩ ও ৪ নম্বর ইউনিটের টার্বাইন হল এবং কন্ট্রোল রুম ঘুরে দেখেন, কুলিং টাওয়ার পরিদর্শন করেন এবং প্ল্যান্টের প্রকৌশলীদের সাথে মতবিনিময় করেন। কর্মসূচীর অংশ হিসেবে প্রতিযোগীরা মস্কোয় অবস্থিত অ্যাটম মিউজিয়াম, প্রকল্পের পার্শবর্তীঐতিহাসিক স্থানসমূহ এবং উদোমলিয়া জাদুঘরও পরিদর্শন করেন।
রসাটম ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের কমিউনিকেশনস বিভাগের উপমহাপরিচালক আলেকজান্দ্রা ইউস্টাস বলেন, “আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্ট রসাটমের অন্যতম প্রধান শিক্ষামূলক ইভেন্ট হয়ে উঠেছে, যা পারমাণবিক শক্তির পরিবেশগত দিকগুলো তুলে ধরে এবং যেসব দেশে পারমাণবিক শক্তির বিকাশ ঘটছে, সেসব দেশের জনসাধারণের সাথে উন্মুক্ত আলোচনার সুযোগ তৈরি করে।”
কালিনিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি উদোমলা হ্রদের দক্ষিণ তীরে অবস্থিত। এর ইন্সটলড উৎপাদন ক্ষমতা ৪,০০০ মেগাওয়াট। বিদ্যুৎ প্রকল্পটি নিয়মিতভাবে জলজ সম্পদ সংরক্ষণসহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। ২০২৫ সালে এটি চারটি মাছ অবমুক্তকরণ কর্মসূচি পরিচালনা করেছিল, যার ফলে উদোমলিয়া ও পার্শবর্তী পেসভো হ্রদে বর্তমানে মাছের মজুদ প্রায় ৭৪০ টন।
রসাটমের এই বার্ষিক টুর্নামেন্টটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম, পরিবেশ পর্যবেক্ষণ এবং আঞ্চলিক উন্নয়ন সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
(এসকেকে/এসপি/অক্টোবর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ভালো নেই গোপালগঞ্জের প্রবীণরা
- টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত
- ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’
- অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি
- সালথায় কলেজ ও মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জটিলতা কাটিয়ে শুক্রবার আসছে রূপপুরের জ্বালানি
- পঞ্চগড়ে ৫ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন
- রাশিয়ায় আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে বাংলাদেশী মৎস্য শিকারীরা
- সারেঙের খোঁজে
- সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- রূপপুর পারমাণবিকে সেফটি ভালভের সমস্যার সমাধান
- কে কাকে তৈরি করে— লেখক, নাকি লেখা?
- ফুটবলের বাইরে মেসির বিরল সম্মান, পেলেন ডক্টরেট
- ‘বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না’
- ‘মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে’
- পদত্যাগ করলেন বিএনপির এমপি মিষ্টি
- ‘আগামী অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু’
- ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
- নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা
- আনসারের পৃথক তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’
- ক্যাশলেস বাংলাদেশ গড়তে ‘বাংলা কিউআর’ উদ্বোধন, লাগবে না কোনো ফি
- ‘আশা করি খুব বেশি কাঁদতে হবে না’
- বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ
- ‘দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস নয়’
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- ঠোঁট ফাটছে এখনই! যা করবেন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন সম্পন্ন
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- পাছে লোকে কিছু বলে
- বৈশাখ
- রূপপুর পারমাণবিকে সেফটি ভালভের সমস্যার সমাধান
০১ অক্টোবর ২০২৬
- ভালো নেই গোপালগঞ্জের প্রবীণরা
- টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত
- ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’
- সালথায় কলেজ ও মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জটিলতা কাটিয়ে শুক্রবার আসছে রূপপুরের জ্বালানি
- পঞ্চগড়ে ৫ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন
- রাশিয়ায় আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে বাংলাদেশী মৎস্য শিকারীরা
- রূপপুর পারমাণবিকে সেফটি ভালভের সমস্যার সমাধান
-1.gif)








