‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’
পিএম সৈকত, কুড়িগ্রাম : “রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় দুর্নীতি-অনিয়ম হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়ম রয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন”।
আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এসব কথা বলেন।
কুড়িগ্রামকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “কুড়িগ্রাম জেলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে কোনো অবহেলা থাকবে না। কুড়িগ্রাম যেহেতু একটি পশ্চাৎপদ জেলা এবং এখানকার বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে, তাই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিও আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।”
কুড়িগ্রামে বালু গবেষণাগার স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, “কুড়িগ্রাম জেলায় বালু গবেষণাকেন্দ্র হোক-এ জন্য আমিও চেষ্টা করে যাব।”
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চলমান রয়েছে। এখানে কারিগরি সমীক্ষা সম্পন্ন হয়েছে। সামনের অর্থবছরে আমরা কাজ শুরু করতে পারব।”
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবনের নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধনের পর মন্ত্রী কুড়িগ্রাম শহরের উদ্দেশে রওনা দেন। বিকেল ৩টায় শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় জেলা পরিষদ শিশু পার্ক এবং বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া তিনি বিকেল ৫টায় লালমনিরহাটের বড়বাড়িতে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।
(পিএস/এসপি/অক্টোবর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৩ নভেম্বর ২০২৬
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








