E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গ্রাহকদের একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে সিমকার্ড তুলে অপরাধীদের কাছে বিক্রি, তিন যুবক গ্রেপ্তার

২০২৬ অক্টোবর ০১ ১৯:০৭:৫৫
গ্রাহকদের একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে সিমকার্ড তুলে অপরাধীদের কাছে বিক্রি, তিন যুবক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সাধারণ গ্রাহকরা সীমকার্ড তুলতে এলে একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে গোপনে বিভিন্ন অপারেটর কোম্পানির একাধিক সীমকার্ড তুলে অধিক দামে অপরাধীদের কাছে বিক্রির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের মামুন আলী খাঁ’র বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা করা হয় একটি ফিঙ্গার স্ক্যানার মেশিন, চারটি ইউএসবি পোর্ট, গ্রামীণফোনের ২১টি অব্যবহৃত নতুন সীমকার্ড, প্লাস্টিক পেপারের উপর ফিঙ্গারের বায়োমেট্রিক ছাপ সম্বলিত ৬টি ছাপ, নিবন্ধনের কাজে ব্যবহ্নত একটি মার্কিং টেপ ও তিনটি মোবাইল ফোনসেট রয়েছে। বাগেরহাট সদর মডেল থানায় ডিজিটাল সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামরায় বৃহষ্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস ওরফে বাবু (২২) এদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপণ সংবাদের ভিত্তিতে বুধবার বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এই যুবকরা দীর্ঘদিন ধওে মোবার্ইল ফোন গ্রাহকদের একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে গোপনে বিভিন্ন অপারেটর কোম্পানির একাধিক সীমকার্ড তুলে অধিক দামে অপরাধীদের কাছে বিক্রি করে আসছিল। এতে অপরাধীরা অপরাধ করে আর সমস্যায় পড়েন বিভিন্ন অপারেটরের সাধারণ গ্রাহকরা, আর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকেও বেক পেতে হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধীর্ঘদিন ধরে এমনটি করে আসাছে বলে স্বীকার করেছে। এই চক্রকটির বড় র‌্যাকেট রয়েছে। এই চক্রে সাথে জড়িত অন্যদেরও ধরার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

(এস/এসপি/অক্টোবর ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test