E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২০২৬ অক্টোবর ০২ ০০:৫৯:২২
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি : ১ অক্টোবর বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী ফেনী জেলার ফুলগাজী স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাংখিত কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাসহ ৫৬ জেলার ৭৭ উপজেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী জনাব ডা. এজেডএম জাহিদ হোসেন।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, গোপালগঞ্জ, জনাব মোঃ আরিফ-উজ-জামান,পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয় ও জেলা কৃষি অফিসার।

উদ্বোধনী এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/অক্টোবর ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test