E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে আলোচনা সভা ও র‌্যালী 

২০২৬ অক্টোবর ০২ ১৩:১৬:৩৩
নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে আলোচনা সভা ও র‌্যালী 

দীপক চন্দ্র পাল, ধামরাই : “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ ,সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষ্যে ১ অক্টোবর বিকেল সাড়ে চারটায় ঢাকা আরিচা মহা সড়কের ধামরাই ঢুলিভীটা বাস স্ট্যান্ডে ধামরাইয়ে সড়ক নিরাপত্তা জনসচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা রোধ কল্পে,ঝুকির্পূর্ণ স্থান চিহ্নিত করণ, জরিপ ও সড়ক দখল মুক্ত করা, যানজট নিরসনে এবং সমন্বয়ের ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও লিপ্লেট বিলি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও লিপ্লেট বিলি কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিম শাহরিয়ার ।

বেসরকারি উনন্নয়ন সংস্থা এসডিআই এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিম শাহরিয়ার। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ধামরাই উপজেলার সাধারন সম্পাদক মোঃ শামসুল ইসলাম ,ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি মোঃ নাহিদ মিয়া।। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন আয়োজক কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ,মহিলা বিষয়ক সম্পাদক খোদেজা খানম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন, ধামরাই উপজেলার নিরাপদ সড়ক চাই কমিটির আল ফাহাদ পরশ।

আলোচনা সভা শেষে মহা সড়কে চলাচল কারী যানবাহনে লিল্পেট বিলি করেছেন প্রধান অতিথি ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিম শাহরিয়ার ।

(ডিসিপি/এএস/অক্টোবর ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test