লিবিয়ায় তিন বছর ধরে নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : জীবিকার আশায় ২০২৩ সালে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের সালথা, নগরকান্দা ও বোয়ালমারী উপজেলার ২৪ তরুণ। তিন বছর পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ নেই। পরিবারের দাবি, মানবপাচারকারী দালাল চক্রের মাধ্যমে লিবিয়ায় নেওয়ার পর তারা বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন। এখন সন্তানদের জীবিত ফিরিয়ে আনার আকুতি নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা।
পরিবারগুলোর অভিযোগ, দালাল পারভেজ মোল্লা বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের লিবিয়ায় পাঠান। এরপর থেকেই একে একে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজদের তালিকায় সালথা উপজেলার রিয়াজ মোল্লা, তুহিন সরদার, ফিরোজ মোল্লা, তানভীর মোল্লা, সালমান মোল্লাসহ ২৪ জনের নাম রয়েছে।
‘আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দিন’
মাঝারদিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নিখোঁজ মোঃ হাচিবুল হাচান মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,“তিন বছর ধরে আমার ছেলের কোনো খবর নেই। প্রতিদিন অপেক্ষা করি, যদি একবার ফোন দেয়। সরকারের কাছে হাতজোড় করে বলি, আমার সন্তানকে জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে দিন।”
আরেক ভুক্তভোগী ভাওয়াল ইউনিয়নের বারখাদিয়া গ্রামের নিখোঁজ রবিউল ইসলামের
বাবা নান্নু খান বলেন, জমি বিক্রি করে, ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। আজ টাকা নেই, ছেলেরও কোনো খোঁজ নেই। আমরা শুধু আমাদের সন্তানকে ফিরে চাই।”
প্রশাসনের কাছে আবেদন
নিখোঁজদের স্বজনদের পক্ষে সৈয়দ খায়রুল আলম, চেয়ারম্যান, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিয়েছেন। তিনি বলেন, ২৪টি পরিবার আজ নিঃস্ব ও অসহায়। কূটনৈতিক উদ্যোগ নিয়ে দ্রুত তাদের পরিচয় যাচাই করে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা জরুরি।”
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, “এটি একটি মানবিক বিষয়। আবেদন পাওয়ার পর পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ আল ফাহাদ বলেন, “দালাল চক্রের বিষয়ে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
এ বিষয়ে অভিযুক্ত দালাল পারভেজ মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
(পিবি/এসপি/অক্টোবর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- বাগেরহাট কারাগারে নাশকতা মামলার আসামির মৃত্যু
- বাগেরহাটে সাবেক ইউপি সদস্যসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
- সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
- বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ, ৬ লাখ টাকার মাছ নিধন
- রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
- শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জুতা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ
- সীমান্ত এলাকা থেকে ১৮৬ বোতল মদ উদ্ধার
- নড়াইলে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগী
- ট্রেনের ধাক্কায় কানে কম শোনা বৃদ্ধের মৃত্যু
- লিবিয়ায় তিন বছর ধরে নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ
- নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে আলোচনা সভা ও র্যালী
- ফরিদপুরে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
- মেট্রোরেলসহ ১৯ ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ
- সৌদি-আমিরাত সম্পর্ক : বৈরিতা থেকে সমঝোতা
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার
- মাঝরাতে মদ্যপ নির্মাতার আবদার, তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর
- আইএলটি২০’র ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন ফজলহক ফারুকি
- নেপালে তুষারধসে নিহত ১৫ শ্রমিক
- ‘ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না’
- মক্কার পর এবার মদিনায় হামলার দাবি, হুথিদের দুষলো সৌদি
- কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
- রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ
- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১
- ইতিবাচক ধারায় পোশাক রপ্তানি : প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
০২ অক্টোবর ২০২৬
- বাগেরহাট কারাগারে নাশকতা মামলার আসামির মৃত্যু
- বাগেরহাটে সাবেক ইউপি সদস্যসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
- সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
- বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ, ৬ লাখ টাকার মাছ নিধন
- রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
- শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জুতা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ
- সীমান্ত এলাকা থেকে ১৮৬ বোতল মদ উদ্ধার
- নড়াইলে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগী
- ট্রেনের ধাক্কায় কানে কম শোনা বৃদ্ধের মৃত্যু
- লিবিয়ায় তিন বছর ধরে নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ
- নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে আলোচনা সভা ও র্যালী
- ফরিদপুরে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
- কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১
-1.gif)








