E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগী 

২০২৬ অক্টোবর ০২ ১৮:২২:৫০
নড়াইলে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগী 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় বিনামূল্যে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের সহযোগিতায় এবং ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাবের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক আগত রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি, সাধারণ সম্পাদক ও জেলা ও দায়রা জজ মোঃ আশিকুর রহমান, লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ এর সম্মানিত অতিথি মাহফুজুর রহমান জুয়েল, সাংবাদিক রইস উদ্দিন টিপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা।

দিনব্যাপী আয়োজিত চক্ষু শিবিরে অত্র এলাকার প্রায় ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে সেবা প্রদান করা হয়।

(আরএম/এসপি/অক্টোবর ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test