E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু

২০২৬ অক্টোবর ০২ ১৮:৩৫:০৬
সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শওকত গাজী (৫৫) নামে এক কাঠমিস্ত্রি  বজ্রপাতে মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা নামক এলাকায়  তার মৃত্যু হয়।

নিহত শওকত গাজী সাতক্ষীরার আশাশুনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চঘাট এলাকার সামাদ গাজীর ছেলে।

নিহতের চাচাতো ভাই আব্দুল খালেক জানান, শুক্রবার দুপুরে শওকত গাজী বন্যাতলা নামক স্থানে কাঠের কাজ করছিলেন। এ সময় হঠাৎ অল্প অল্প বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।শওকত গাজী পাঁচ সন্তানের জনক ছিলেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বজ্রপাতে শওকত গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশকে জানিয়ে লাশ দাফনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(আরকে/এসপি/অক্টোবর ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test