E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাট কারাগারে নাশকতা মামলার আসামির মৃত্যু

২০২৬ অক্টোবর ০২ ১৮:৪০:২৬
বাগেরহাট কারাগারে নাশকতা মামলার আসামির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় চাঁন মিঞা ফকির (৫০) নামে নাশকতা মামলার এক হাজতি আসামীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় চাঁন মিঞা ফকির হঠাৎ অসুস্থ হয়ে অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুরে তার মরদেহের ময়না তদন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন হয়। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী চাঁন মিঞা ফকিরকে বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ গত ২৫ সেপ্টেম্বর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে। এর পর দিন থেকে তিনি বাগেরহাট জেলা কারাগারে আটক ছিলেন।

চাঁন মিঞা ফকির জেলার মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দীন ফকিরের ছেলে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল এতথ্য নিশ্চিত করে জানান, কারাগারে শুক্রবার সকাল পৌনে আটটার দিকে হাজতিদের খাবার দেয়া হয়। এসময় হাজতি চাঁন মিঞা ফকির তার ওয়ার্ডে বসে সকালের নাস্তাা খাওয়া শুরু করলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন ওয়ার্ডে থাকা কারারক্ষীরা তাকে উদ্ধার করে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা কওে তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে জেলা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এরপর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলেই তার মৃত্যু প্রকৃত কারন জানা যাবে।

(এস/এসপি/অক্টোবর ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test