ময়মনসিংহে রাজিব পরিবহনে নিহতদের দাফন সম্পন্ন
রাজন্য রুহানি, জামালপুর : ময়মনসিংহে রাজীব বাসের চাপায় নিহত জামালপুরের ৭ ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন হলেও স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে এক বেদনাতুর পরিবেশ। স্বজনদের গগনবিদারী চিৎকার, কান্না ও গ্রামের মানুষদের আফসোসে ভারি হয়ে উঠেছে এখানকার বাতাস। এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় একই পরিবারের চারজন লোকের মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেনা নিহতদের পরিবার।
নিহত সাতজনের বাড়িই জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামে। এদের মধ্যে একই পরিবারের চারজন। ছিলেন গর্ভবতী নারীও।
একই পরিবারের নিহত চারজনের বাড়িতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। চারটি খাটিয়ায় পাশাপাশি রাখা চারজনের মৃতদেহ, এর আগে এমন পীড়াদায়ক দৃশ্য দেখেনি এই গ্রামের কেউ! যারাই মৃতদেহ দেখতে এসেছেন, তারাই ভেসেছেন নিদারুণ কান্নায়। কারো কারো মুখে ছিল আফসোসের বুলি আর হাহাকারমিশ্রিত ধ্বনি!
২ অক্টোবর শুক্রবার দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন।
নিহতদের মধ্যে জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের মোফাজ্জল হোসেন লেবু (৫৫), তাঁর মা রাশিদা বেগম (৭৫), অন্তঃস্বত্ত্বা মেয়ে মর্জিনা (২৫) ও পাঁচ বছরের নাতি মিনাল রয়েছেন। এছাড়া নিহত হয়েছেন সিএনজিচালক একই ইউনিয়নের বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলী। অপর দু'জন শরিফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।
৩ অক্টোবর শনিবার সকালে পৃথক স্থানে জানাজা শেষে পারিবারিক ও সামাজিক কবরস্থানে নিহতদের দাফন করা হয়। জানাজায় শরিক হন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে জামালপুর শহরে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছে যুবশক্তি ও ছাত্রশক্তি। রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল, বাস চলাচল বন্ধ এবং পরিবহন মালিক-শ্রমিক সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে তারা এ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করে।
হৃদয়বিদারক এই দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু স্ত্রী ও এক ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের হোতাপাড়া এলাকায় বসবাস করছিলেন। মা, মেয়ে ও নাতিকে গাজীপুরের বাসায় নিয়ে যাওয়ার জন্য আগের দিন বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসেন তিনি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হন তারা। নান্দিনা বাজার থেকে সিএনজিতে করে ময়মনসিংহ যাওয়ার পথে রাজিব বাসের চাপায় নিহত হন তারা। তাদের সঙ্গে থাকা অপর যাত্রীরাও এ দুর্ঘটনায় নিহত হন।
(আরআর/এএস/অক্টোবর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জেমস ভাই, আপনি আমাদের এক বিশাল বটবৃক্ষ’
- ‘যারা অপরাধী তাদের বিরুদ্ধে নিউজ করুন, তাদের মুখোশ উন্মোচন করে দিন’
- আশাশুনির জলমহলের ইজারা আবেদন বাতিলের দাবি
- ময়মনসিংহে রাজিব পরিবহনে নিহতদের দাফন সম্পন্ন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে
- কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে কলেজ ছাত্র খুন
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি আসছে
- ‘তাঁত-পাটপণ্যসহ সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সরকার কাজ করছে’
- ‘দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই’
- ‘বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো’
- ‘এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম’
- বিদায়ী ম্যাচ খেলতে পরিবার নিয়ে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি
- জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
- খেজুরের শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে এ সপ্তাহে
- সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে
- ‘বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা হচ্ছে’
- কড়া নিরাপত্তায় রূপপুরের ইউরেনিয়ামের চালান ঈশ্বরদীতে পৌঁছেছে
- মুক্তিবাহিনী ধনবাড়ীতে অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- বাগেরহাট কারাগারে নাশকতা মামলার আসামির মৃত্যু
- বাগেরহাটে সাবেক ইউপি সদস্যসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
- সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
- বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ, ৬ লাখ টাকার মাছ নিধন
- রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
- শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জুতা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
০৩ অক্টোবর ২০২৬
- ‘যারা অপরাধী তাদের বিরুদ্ধে নিউজ করুন, তাদের মুখোশ উন্মোচন করে দিন’
- আশাশুনির জলমহলের ইজারা আবেদন বাতিলের দাবি
- ময়মনসিংহে রাজিব পরিবহনে নিহতদের দাফন সম্পন্ন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে
- কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে কলেজ ছাত্র খুন
- কড়া নিরাপত্তায় রূপপুরের ইউরেনিয়ামের চালান ঈশ্বরদীতে পৌঁছেছে
-1.gif)








