E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর

২০২৬ অক্টোবর ০৪ ০১:২৪:৩২
দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর

রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার রাইখালী অটোরিক্সা সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২২ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চালক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার ( ৩ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সমিতির মোট ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের মাধ্যমে সদস্যরা তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেন।

নির্বাচন শেষে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীরা হলেন,সভাপতি: মো: বেলাল উদ্দিন (চেয়ার প্রতীক) — ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি: মো: আবুল কালাম (দোয়াত-কলম প্রতীক) — ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সাধারণ সম্পাদক: মো: মিজানুর রহমান (দেওয়াল ঘড়ি প্রতীক) — ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ: মো: সাদ্দাম হোসেন (মাইক প্রতীক) — ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সমিতির কার্যনির্বাহী সদস্য পদে বিভিন্ন প্রতীক নিয়ে বিজয় লাভ করেছেন, মো: ইউনুস (মই প্রতীক) — ৪৪ ভোট পেয়ে প্রথম নির্বাচিত।মো: ইয়াছিন (মোরগ প্রতীক) — ৪৩ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত,মো: পারভেজ হোসেন (প্রজাপতি প্রতীক) — ৩৫ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত, মো: জামশেদ (চশমা প্রতীক) — ৩৩ ভোট পেয়ে চতুর্থ নির্বাচিত, মো: মাসুদ (ডাব প্রতীক) — ৩৩ ভোট পেয়ে পঞ্চম নির্বাচিত।

সংগঠন সূত্রে আরও জানা যায়,রাইখালী অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনা হিমেল দে সভাপতি হিসেবে এবং নিয়হলা মারমা ও মো: জাহাঙ্গীর আলম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে দেখছেন স্থানীয় চালকরা।

নবনির্বাচিত এই কমিটি আগামী দিনে রাইখালী অঞ্চলের সিএনজি চালকদের কল্যাণ, পেশাগত অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রক্রিয়া চালু রাখতে ঐক্যবদ্ধ ভাবে চালকদের সার্থে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

(আরএম/এএস/অক্টোবর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test