সাতক্ষীরায় জাকারিয়া খুন
১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করেছেন। মামলায় কিশোর গ্যাং এর নেতা নাহিদ হাসানকে প্রধান আসামী করা হয়েছে। এদের মধ্যে মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
মামলার আসামীরা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে নাহিদা হাসান, ফিরোজউদ্দিনের ছেলে মুহিদ হাসান বনি, তার ভ্ইা জাকির হোসেন রণি, সিরাজুল ইসলামের ছেলে আরিজুল ইসলাম, আবুল হোসেন ওরফে বড় খোকার ছেলে ছোট ময়না, রবিউল ইসলামের ছেলে মোঃ জুয়েল, মোঃ হাসানের ছেলে সাগর, শাকিল চেয়ারম্যানের ছেলে সামি, জমিদার মুন্সির ছেলে মোঃ নাঈম, নজরুল ইসলাম সরদারের ছেলে রাশিদুজ্জামান রাশেদ, মোঃ মিঠুর ছেলে হুজাইফা ও মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।
এদিকে গ্রেপ্তারকৃত মুহিদ হোসেন রণি নিজেকে কোনদিনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলে, এটা জামায়াতের অপপ্রচার। সে শহরতলীর আলিয়া মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের ছাত্র। আগাামি ১৫ অক্টোবর তার পরীক্ষা। শনিবার ভোর তিনটার দিকে সে ঘুমিয়ে থাকাকালিন উপপরিদর্শক শরিফুল ইসলামসহ কয়েকজন পুলিশ তাদের বাড়িতে যান। তাকে ডেকে তুলে নাহিদের বাড়ি জানতে চাওয়া হয়। নাহিদ তার চাচাত ভাই উল্লেখ করে তার বাড়ি দেখিয়ে দেয় সে। দ্বিতীয় দফায় তালা খুলে তার কাছে জাকারিয়া হত্যা সম্পর্কে জানতে চান উপপরিদর্শক শরিফুল। সে কিছু জানেন না বলার পরপরই তাকে পুলিশ ভ্যানের পাশে ডেকে হ্যা-কাপ লাগানো হয়। পরে পাশের পাড়ার মোবারকের ছেলে ইয়াছিনকে বাড়ি থেকে তুলে আনেন উপপরিদর্শক শরিফুল।
থানায় আনার পর একজনের ছবি দেখিয়ে তাকে না চেনার কথা বললে স্বীকারোক্তি আদায়ের নামে তাদের দ্ইুজনকে মারপিট করেন ওই পুলিশ কর্মকর্তা। শনিবার ভোর তিনটার পর পুলিশ তাকে বাড়ি থেকে আটক করলেও নিয়ম বহির্ভুতভাবে ৩২ ঘণ্টা পর তাকে আদালতে পাঠানো হয়েছে। সে ঘটনাস্থলে ছিল না, ঘটনার সময় সে ও ভাই রনির যে বাড়িতে ছিলো তা তাদের বাড়ির সিসি ক্যামেরা ও পার্শ্ববর্তী সিসি ক্যামেরা থেকে নিশ্চিত হওয়া যাবে। তাকে এ ধরণের স্পর্শকাতর হত্যা মামলায় আসামী করে তার শিক্ষা জীবনটা ধ্বংস করে দেওয়া হলো বলে অভিযোগ করে বণি। এ মামলায় আসামী হিসেবে উল্লেখ করা “সাগর” বর্তমানে সৌদিতে রয়েছেন বলে দাবি করে বণি।
এদিকে ইটাগাছা এলাকার মোবারকের ছেলে ইয়াছিনকে মারপিট না করা ও হত্যা মামলায় না দিয়ে চলতি বছরের ২ জুন সদর থানয় দায়েরকৃত ৫ নং মারপিটের মামলায় দেওয়ার কথা বলে উপপরিদর্শক শরিফুল ইসলাম শনিবার সকালে তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা নেন বলে অভিযোগ করেন তার স্বজনরা। যদিও উপপরিদর্শক শরিফুল ইসলাম আসামী বণি ও ইয়াছিনের স্বজনদের আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে জাকারিয়াকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা ছাড়াও ২০২৩ সালের ২৩ অক্টোবর বকচরা দাখির মাদ্রাসার সুপার মোঃ রমজান আলীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় তার ভাইয়ের দায়েরকৃত মামলার প্রধান আসামী নাহিদ। চলতি বছরের ১২ এপ্রিল শহরের ফুচকা বাংলার পরিচালক আজিজুল ইসলামকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী নাহিদ। এ ছাড়া শহরতলীর বাঁকাল ইসলামপুর চর এলাকার এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে কুপিয়ে হতার চেষ্টাকারি নাহিদ। এ ছাড়া নাহিদের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ৪৭ নং মামলা ও ২০২২ সালের ২৯ এপ্রিল ৮৮ নং মামলা রয়েছে। যাহা আজো বিচারাধীন। তার চাচা বিএনপি নেতা নাসিরউদ্দিনের কারণে কেউ তার সহিংসতার জবাব দিতে পারে না বলে অভিযোগ রয়েছে। নাহিদের বাবা প্রয়াত যুবলীগ নেতা ও চোরাকারবারি গিয়াসউদ্দিনকে পিটিয়ে হত্যা কওে চোরাকারবারিরা। পিতার পথ ধরে নাহিদ তার চাচার রাজনৈতিক প্রভাবকে কাজ লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।
এদিকে বিএনপি নেতা নাসিরউদ্দিন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, জাকরিয়া হত্যার তিনিও বিচার চান। তবে নাহিদ, বণি ও রণি হত্যার সময় ঘটনাস্থলেই ছিল না।
মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, রবিবার সকালে বনিকে আদালতে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমা- আবেদন জানানো হবে।
প্রসঙ্গত. শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট শুরু করলে তাকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতে জাকারিা মারা যায়। শুক্রবার সন্ধ্যা থেকে প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের পাশে যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।
সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন বলেন, তার ফুফাত ভাই জাকারিয়া হতাকাণ্ডে যে মামলা করা হয়েছে তা সিসি টিভি দেখেই করা হয়েছে। এখানো নাহিদ বা কাউকে ঘটনার সঙ্গে জড়িত না থাকার কথা বলার সূযোগ নেই। নাহিদকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
(আরকে/এসপি/অক্টোবর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- জামালপুরে বিশেষ অভিযানে ৪২ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার
- রাত ১১টার মধ্যে বার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- বাংলাদেশকে এখন শুধু ‘দাতা ও গ্রহীতা’ হিসেবে দেখে না ইইউ
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
০৪ অক্টোবর ২০২৬
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- জামালপুরে বিশেষ অভিযানে ৪২ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার
- টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কক্সবাজার ভ্রমণ সম্পন্ন
- দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর
- পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে এক সপ্তাহের সময় বেঁধে দিলেন শামা ওবায়েদ
- শেষ হলো পঞ্চগড় সদর উপজেলার ৫ম স্কাউট সমাবেশ
- রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
-1.gif)








