E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন 

২০২৬ অক্টোবর ০৫ ১৮:৪০:১৫
গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ সোমবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর মাঠ কার্যক্রম। কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প মূল্যায়ন অনুষ্ঠিত হয়। 

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প পরিদর্শন করেন মান্যবর পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, মহোদয়। এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাদারীপুর, জনাব মোঃ শেখ সাব্বির হোসেন ও জনাব মো: বশীর আল হেলাল, আরআই পুলিশ লাইন্স, গোপালগঞ্জ।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, মহোদয়সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ পরীক্ষার্থীদের প্রদর্শিত কার্যক্রম পরিদর্শন করেন এবং সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test