ফরিদপুরে বড় ভাইয়ের বউকে কুপিয়ে জখম করেছে ছোটভাইয়ের পরিবার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর এলাকার আপন বড় ভাইয়ের বউকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ছোটভাই ও তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪ টার দিকে পৌরসভার দিগনগর এলাকায় ভাতৃবয়ের পৈতৃক ভিটা সৈয়দ বাড়িতে এঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় বড়ভাই সৈয়দ ইমরানুল হকের স্ত্রী তহমিনা খাতুন (৩৫) গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে আহতের স্বামী সৈয়দ ইমরানুল হক (৪৮) বাদি হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় তার ছোটভাইয়ের স্ত্রী ১. নাসিমা আক্তার (৩৫) স্বামী- সৈয়দ হাসান, ভাতিজা ২. সৈয়দ আফনান (২১) ও সৈয়দ হাসান (৪৫) পিতা- মৃত সৈয়দ আবুল কাশেম সর্ব সাং- দিগনগর, ওয়ার্ড নং ৪, ফরিদপুর সদর, ফরিদপুর -এই তিন জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সৈয়দ এমরনুল উল্লেখ করেছেন একই বাড়িতে পাশাপাশি অবস্থান করলেও বেশ কিছুদিন যাবত প্রায়শই বাজে আচরণ করতো তার ছোটভাই হাসান ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ হাসান সহ তার পরিবারের সদস্যরা ইমরানুলের ঘরে ঢুকে তার স্ত্রী তহমিনা খাতুনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এতে সে মাথায় মারাত্নকভাবে আঘাতপ্রাপ্ত হন। এখন তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ হামলায় তহমিনার মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে। জরুরি সার্জারিতে আহত তহমিনা খাতুনের মাথায় চৌদ্দটি (ইন্টারনাল-এক্সটার্নাল) সেলাই লেগেছে বলে জানা গেছে।
এদিকে সরেজমিনে দিগনগর সৈয়দ বাড়িতে গিয়ে বিবাদিদের কাউকে পাওয়া যায়নি। এমনকি তাদের ব্যবহৃত ফোন নম্বর বন্ধ থাকায় কারোর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্বীয় স্ত্রীর ওপর বর্বোচিত এ হামলার ঘটনায় ভুক্তভোগীর স্বামী সৈয়দ ইমরানুল হকের থানায় করা অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। এছাড়া, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি মাহমুদুল।
(আরআর/এএস/অক্টোবর ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুরে বড় ভাইয়ের বউকে কুপিয়ে জখম করেছে ছোটভাইয়ের পরিবার
- ‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’
- আইপিএলে নতুন দায়িত্বে সৌরভ গাঙ্গুলি
- দিনাজপুর ও লালমনিরহাটে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়
- উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!
- সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নির্দেশ
- মুকসুদপুরে রাতের আঁধারে প্রবাসীর জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
- চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার
- লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ
- সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি
- সোনাতলায় শারদীয় দুর্গোৎসব ঘিরে মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি
- দেবহাটায় সাইনবোর্ড তুলে নিয়ে মন্দিরের জমি দখলের হুমকি
- গোবিপ্রবি'তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন
- কাপ্তাইয়ে হাসিনা বেগম হত্যায় প্রধান আসামির ফাঁসি
- দুগপূজা উপলক্ষে ধামরাইয়ে বিশেষ আইন শৃংখলা সভা
- বড়াইগ্রামে পাশের বাড়ির টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
- তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন
- ধামরাইয়ে ২৩২টি মন্দিরে চলছে শারদীয়া দুর্গোৎবের প্রস্তুতি
- একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ১০ জনের
- গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
- গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
- চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৪ শতাংশ
- চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- শরীয়তপুরে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ রূপ নিল জনসমুদ্রে
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফানুস উৎসব থেকে বলছি
-1.gif)








