E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট ও ডাম্পার ট্রাকসহ আটক ২

২০২৬ অক্টোবর ০৭ ১৪:১০:৩২
কাপ্তাইয়ে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট ও ডাম্পার ট্রাকসহ আটক ২

রিপন মারমা, কাপ্তাই : কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৮৩ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট, একটি ডাম্পার ট্রাক জব্দসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়। 

বুধবার (৭ অক্টোবর) ভোরে কাপ্তাই সংলগ্ন ইকো পার্ক পাশে সড়কে এই অভিযান পরিচালিত হয়। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০৭ অক্টোবর ভোর আনুমানিক ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্ক সংলগ্ন পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭,০৯০ প্যাকেট প্যাট্রন (Patron) এবং ১,৮০০ প্যাকেট অরিস (Oris) সিগারেট—সর্বমোট ১৮,৮৯০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৩,০৩,৪০০ (তিরাশি লক্ষ তিন হাজার চারশত) টাকা।

এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিজিবির অভিযান কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশীয় অর্থনীতি রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আটককৃত দুই ব্যাক্তি ও জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

(আরএম/এএস/অক্টোবর ০৭, ২০২৬)




পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test