E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা

২০২৬ অক্টোবর ০৭ ১৯:০৭:২০
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা

রাজন্য রুহানি, জামালপুর : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন সদর থানার ওসি নাজমুস সাকিব, আনসার-ভিডিপির কর্মকর্তা কামরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।

সভায় জানানো হয়- জামালপুর পৌরসভাসহ সদর উপজেলায় এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট ৬৩টি পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে। এসব মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা ব্যক্ত করা হয়।

প্রস্ততি সভায় প্রধান অতিথি সদর আসনের এমপি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন- এই দেশটা আমাদের সকলের বাংলাদেশ। ধর্মবর্ণগোত্র নির্বিশেষে আমরা সকলেই এই বাংলাদেশের নাগরিক। এখানে সামাজিকভাবে আমরা সবসময় চেষ্টা করি যে, বিভিন্ন বর্ণের মানুষ আছে যার যার ধর্মীয় আচার-নীতি-উৎসব তারা যাতে নির্বিঘ্নে করতে পারেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বরাবরের মতো সদরে সার্বিক নিরাপত্তা জোরদার থাকবে বলেও তিনি জানান।

(আরআর/এসপি/অক্টোবর ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test