E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা 

২০২৬ অক্টোবর ০৭ ১৯:১১:৫৭
টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ সমূহে, নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায়
উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test