বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
গোপালগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
গোপালগঞ্জ প্রতিনিধি : বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী শহরের গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়। আর রানার আপ হয় শহরের যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়। কৃত্রিম বুদ্ধিমাত্রা শিক্ষার্থীদের সৃজনশীলতা জন্য হুমকি নয়, বরং নতুন নতুন সম্ভাবনার দ্বার। চূড়ান্ত পর্বে সেরা বক্তা হিসাবে নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা আরিবা মারজান আরা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ হাবিবুর রহমান মর্ডারেটরে দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আমিনুল হাসান শাহীন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: তুহিন রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাচান ইমাম, সহকারী অধ্যাপক ফকরুজ্জামান , হিসাব বিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক মনোজ রায় ও ইংরেজী বিভাগের সহকারী আধ্যাপক ইনামুল মিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সামপনী বক্তব্য রাখেন দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা।
সুহৃদ সমাবেশ, বিজ্ঞান ক্লাব ও ডিবেট ক্লাবের সদস্যরা সময় নিয়ন্ত্রণ, অভ্যাগতদের স্বাগত জানানো সহ বিতর্ক উৎসবে সার্বিক সহযোগিতা করেন।
তিনটি রাউন্ডে জেলার ৮টি স্কুলের ২৪ জন বিতার্কিক জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে অংশ নেয় । সকাল থেকে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিতার্কিকরা আসতে থাকেন কলেজ চত্বরে। বিতর্ক উৎসব শুরুর আগেই গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তন শিক্ষক শিক্ষার্থী ও বিতার্কিকদের মিলন মেলায় পরিনত হয়। প্রতিটি পর্বেই মুহুমুহু করতালি দিয়ে বিতার্কিকদের উৎসাহ দেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা । যুক্তি ও তর্কের যুদ্ধ জমে ওঠে। প্রতিটি পর্বেই হাড্ডা-হাড্ডি লড়াই হয়।
গোপালগঞ্জ জেলায় এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলগুলো হল, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সীতানাথ মথুরানাথ সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়, নিলফা-বয়রা উচ্চ বিদ্যালয়, কোটালীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিইশন ও স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়।
(টিবি/এসপি/অক্টোবর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- পাকাপাকি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








