শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যােগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 'শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য' প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এই শ্রমিক সমাবেশ। আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আরজু মিয়া'র সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনজীবী মো. আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন- যাতে আমরা শ্রমিক অধিকার নিয়ে কথা বলতে না পারি, সেই গণতান্ত্রিক অধিকারটুকু তখন আমাদের ছিনিয়ে নেওয়া হয়েছিল। যারই ফলশ্রুতিতে বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে। এদেশের সকল মানুষ সেই বিপ্লবের পক্ষে রাস্তায় নেমেছে এবং চব্বিশের পাঁচই আগস্ট সেই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। বলা যায়, তারপর থেকে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা খেয়াল করেছি। প্রত্যেক দল তার অবস্থান থেকে তারা দলীয় কার্যকলাপ পরিচালনা করার সুযোগ পাচ্ছে। যিনি যে চিন্তার হন, যিনি যে মতের হন, একটা গণতান্ত্রিক দেশে সবার যে সুযোগ থাকার কথা, এখনো আমরা মনে করি, সেই সুযোগটি আমাদের অব্যাহত আছে।
তিনি আরও বলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমজীবী মানুষের কল্যাণে, অধিকার প্রতিষ্ঠায় আমরা যথাযথ ভূমিকা পালন করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের এই পথ কখনো শুভকর ছিল না। শুধু একটা আদর্শভিত্তিক শ্রমিক সংগঠন হওয়ার কারণে, আমরা কথা বলার কারণে, আমরা বৈষম্য মুক্ত হওয়ার কথা বলার কারণে, আমরা শ্রমিকের ন্যায্য পাওনা শ্রমিকদেরকে দেওয়ার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের সংগ্রামকে সামনে রেখে ভূমিকা পালন করার কারণে, বিগত কোনো সরকারের সময়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে তার সঠিকভাবে ভূমিকা পালন করতে দেওয়া হয় নাই।
তিনি বলেন- দীর্ঘ প্রায় পঞ্চান্ন বছর সময় আমরা পার করেছি। অনেক সরকার এসেছে গিয়েছে। কিন্তু এদেশের শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হয়েছে? এদেশের শ্রমিকরা এখনো ন্যায্য মজুরি পায়? এদেশের শ্রমিকরা কর্মস্থলে নিরাপদ থাকার কথা ছিল, কর্মস্থলকে আমরা নিরাপদ পাচ্ছি? যখন তখন থেকে বিল্ডিং ধসে পড়ে। কারখানায় আগুন লাগে। আর সেখানে এদেশের নিরীহ শ্রমিকদেরকে প্রতিনিয়ত জীবন দিতে হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সিদ্দিকী'র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মুহাম্মদ ছামিউল হক ফারুকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উপদেষ্টা আইনজীবী আব্দুল আওয়াল, উপদেষ্টা আইনজীবী মো. মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব প্রমুখ।
সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
(আরআর/এসপি/অক্টোবর ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন : নিবন্ধন শুরু ১২ অক্টোবর
- ‘চট্টগ্রাম মহানগরে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে’
- ‘মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র’
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
০৯ অক্টোবর ২০২৬
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-1.gif)








