E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

২০২৬ অক্টোবর ০৯ ১৯:০৫:৪০
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার শহরের বেলটিয়া এলাকায় মরহুমের পুলিশ লাইন্স সংলগ্ন নিজ বাসভবনে পরিবারের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের বড় ছেলে সাংবাদিক মো. রবিউল হাসান লায়ন জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন বাবা সিরাজুল হক। তৎকালীন সময়ে তিনি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নসহ ১১ নম্বর সেক্টরে বীর উত্তম কর্নেল আবু তাহেরের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা কমান্ডের দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক ১৯৪৩ সালের ৫ অক্টোবর জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শামসউদ্দিন আহম্মেদ। শৈশব ও কৈশোর নানা বাড়ি দেওয়ানপাড়া মন্ডল বাড়ীতে কাটলেও জীবনের শেষভাগে তিনি শহরের বেলটিয়া এলাকায় বসবাস করেন। ২০১১ সালের ৯ অক্টোবর ৬৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতির এই সূর্য সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

(আরআর/এসপি/অক্টোবর ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test