E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা

২০২৬ অক্টোবর ১০ ১৮:৫২:১৩
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা

জামালপুর প্রতিনিধি : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুই বছর মেয়াদী এই কমিটির সভাপতি তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ।

আজ শনিবার বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাছের মো. ইলিয়াস। এতে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য েদন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ আশরাফুল ইসলাম শাহীন, ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ, নবগঠিত কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি, সংগঠনের কার্যক্রম এবং মানবাধিকার সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরিচিতি সভা শেষে সবাইকে সংগঠনের আইডি কার্ড দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি জামিউল হক ও মো. জিয়াউল হক, যুগ্ম-সম্পাদক মো. রুবেল মিয়া ও মো. জনি ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. নাসিম উদ্দীন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ আলী, আইন বিষয়ক সম্পাদক মো. সাইম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. আমেনা খাতুন রিমা, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জসিম, সাংস্কৃতিক সম্পাদক মো. আশিকুর রহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদিক মো. ফেরদৌস, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আহসান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খাজা মিয়া, নির্বাহী সদস্য মো. ফারুক মিয়া, মো. হামিদুল্লাহ, মো. মাহিম রানা ও মো. ফারুক মিয়া।

(আরএম/এসপি/অক্টোবর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test