ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধের জেরে মোঃ জাকিরুল ইসলামের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন মোঃ খলিলুর রহমান নামে এক ব্যক্তি।
গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে জাকিরুল ইসলামের সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ রবিবার খলিলুর রহমান এ বক্তব্য দেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাসের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
খলিলুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার কামালের পাড়ার বাসিন্দা। তাঁর দাবি, ১৯৯৭ সালে দুটি সাব-কবলা দলিলের মাধ্যমে গড়ফতেপুর মৌজায় মৃত জিল্লুর রহমানের কাছ থেকে তিনি ও তাঁর বড় ভাই হাবিবুর রহমান মোট ১০ শতাংশ জমি ক্রয় করেন।
জমি বুঝে পাওয়ার পর তাঁরা সীমানাপ্রাচীর নির্মাণ ও মাটি ভরাট করে ভোগদখল শুরু করেন।
খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট জমির আরএস রেকর্ড ও চূড়ান্ত খতিয়ান তাঁদের দুই ভাইয়ের নামে প্রকাশিত হয়। জমিটির আরএস খতিয়ান নম্বর ৭৯০, দাগ নম্বর ৮৫ এবং সিএস দাগ নম্বর ৩০৪। পরবর্তীতে জমিটি তাঁদের নামে নামজারি করা হয়। প্রায় ২৮ বছর ধরে তাঁরা জমিটি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে খলিলুর রহমান অভিযোগ করেন, জিল্লুর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী বিক্রি করা জমির মালিকানা দাবি করে বিরোধ সৃষ্টি করেন এবং এ নিয়ে মামলা দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
বাড়িঘর নির্মাণের প্রস্তুতি হিসেবে জমির গাছপালা কেটে পরিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, জাকিরুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের জমিসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য সোনাতলা থানা পুলিশ গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করে। ওই দিন তিনি জমির দলিল, রেকর্ড, খাজনা ও হালনাগাদ অনলাইন খাজনার রসিদ উপস্থাপন করেন। তবে তাঁর দাবি, অপর পক্ষের কেউ সেখানে জমিসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। ওই সময় উভয় পক্ষের ২০ থেকে ৩০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
খলিলুর রহমানের অভিযোগ, মোঃ জাকিরুল ইসলাম, মোঃ রাশেদ মিয়া ও মোঃ বাবলা মিয়া তাঁদের দীর্ঘদিনের ভোগদখলে থাকা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।
এ বিষয়ে তিনি সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ১৭৪৮; তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬। তাঁর ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষের কাগজপত্র পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য থানা থেকে এক মাস পরের সময় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া খলিলুর রহমান দাবি করেন, জাকিরুল ইসলাম জাল দলিলের মাধ্যমে তাঁদের রেকর্ডভুক্ত খতিয়ান নম্বর ৭৯০-সংক্রান্ত জমির বিপরীতে ১২৪৬ নম্বর খারিজি খতিয়ান তৈরি করেছিলেন। বিষয়টি জানার পর তাঁরা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেন।পরবর্তীতে উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই খারিজি খতিয়ান বাতিল করেন বলে দাবি করেন তিনি।
খলিলুর রহমান বলেন, তাঁরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। জমির বৈধ মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখল বজায় রেখে ভবিষ্যতে সেখানে বাড়িঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান। এ জন্য প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মোঃ জাকিরুল ইসলামের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে খলিলুর রহমান সংশ্লিষ্ট জমির কাগজপত্র নিরপেক্ষভাবে যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
(বিএস/এসপি/অক্টোবর ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
১১ অক্টোবর ২০২৬
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- কুষ্টিয়া সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
-1.gif)