E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু 

২০২৬ অক্টোবর ১২ ১৭:৩১:৫৫
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালের দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক হলেন, উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে শাহিনুজ্জামান শাহিন (১৮)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিনুজ্জামান সোমবার সকালে নিজ বাড়ির সামনে রেইনট্রি গাছে উঠে ভাইরাস পোকা কাটতে থাকেন। এসময় অসাবধানতাবশত সে গাছ থেকে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

(আরকে/এসপি/অক্টোবর ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test