E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত

২০২৬ অক্টোবর ১২ ১৭:৩৩:২৯
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিহত স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো: জালালউদ্দীনের মেয়ে।

সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে আসছিলেন। পথিমধ্যে মোল্যা বাড়ির মোড় এলাকার রাস্তায় বাম দিকে ঘুরতে যেয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তাদের ব্যবহৃত বাইকের ধাক্কা লাগে। এতে বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান শামীমা। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করে। এদিকে,ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপ-পরিদর্শক।

(আরকে/এসপি/অক্টোবর ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test