E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বড়াইগ্রামে প্রায় ৯০ হাজার পরিবারের তথ্য নিবে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা

২০২৬ অক্টোবর ১২ ১৭:৪৯:০৭
বড়াইগ্রামে প্রায় ৯০ হাজার পরিবারের তথ্য নিবে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা

একরামুজ্জামান বিদ্যুৎ, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আজ সোমবার দুপুরে পরিষদের সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের মাঝে ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, বিএনপি নেত্রী মহুয়া নূর কচি, বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেমন, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন ও রিপোর্টাস ক্লাবের সভাপতি হযরত আলী।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন সরাসরি দেখানো হয়। সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও তথ্য সংগ্রহ কার্যক্রমের ঘোষণা দেন।

বড়াইগ্রামে আয়োজিত প্রেস কনফারেন্সের জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে বুধবার থেকে। বড়াইগ্রাম উপজেলায় মোট ৮৯৮১২টি পরিবার রয়েছে এবং প্রতি পরিবারেরই তথ্য সংগ্রহ করা হবে।

ইলেকট্রনিক ডিভাইস ট্যাব এর মাধ্যমে ১২৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার উপজেলার ৭ ইউনিয়ন ও ২ পৌরসভায় এই তথ্য সংগ্রহ কাজে দায়িত্বে থাকবে। এ কাজে সাংবাদিক সহ সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড নিয়ে যে কোন ধরণের অপপ্রচার ও গুজব রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।

(এবি/এসপি/অক্টোবর ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test