ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অভ্যন্তরীণ বিরোধ আরও জোরালো হয়েছে। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন মাত্রা পায়। নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সে সময় দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। এরই মধ্যে সম্প্রতি ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা এবার নিজেরাই বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণা করেছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আওতাধীন সাতটি ইউনিয়ন এবং পৌর বিএনপির আওতাধীন ওয়ার্ড কমিটিগুলো ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির এই অংশের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাতটি ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। অন্যদিকে পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল পৌরসভার ওয়ার্ড কমিটিগুলো ঘোষণা করেন। এ সময় উপজেলা বিএনপির স্বঘোষিত সদস্যসচিব সাহাব উদ্দীন সেন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বিষ্টু সরকার, নান্নু রহমান, সদস্যসচিব আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ কয়েক'শ পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন, বছরের পর বছর তাঁরা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, মারধর ও মামলা-হামলার শিকার হয়েছেন। অথচ দলের দুঃসময়ে তাঁদের মূল্যায়ন না করে একটি সুবিধাবাদী গোষ্ঠীকে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। দলের অস্তিত্ব রক্ষা এবং সাধারণ কর্মীদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁরা নতুন কমিটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন বলে জানান।
এর আগে গত ২২ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদের স্বাক্ষরে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব করা হয়।
একই সঙ্গে পৌর বিএনপির কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব করা হয়। প্রায় এক মাস পর ২৫ সেপ্টেম্বর জেলা নেতারা উপজেলা কমিটিতে আরও ৪৮ জন এবং পৌর কমিটিতে ৩৭ জনকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন।
কমিটি গঠন নিয়ে নানা অভিযোগ তুলে পদবঞ্চিত নেতাকর্মীরা এর আগে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে ৩০ আগস্ট সন্ধ্যায় তাঁরা ২৪ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপি এবং ২২ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করেন। ওই কমিটিগুলোতে অনুমোদনকারী হিসেবে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের পক্ষে স্বাক্ষর করেন পাবনা জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।
সর্বশেষ নতুন করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি ঘোষণার মধ্য দিয়ে ঈশ্বরদী বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও বিস্তৃত হলো।
(এসকেকে/এসপি/অক্টোবর ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- ‘৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করতে বলেছি’
- ‘হুথিরা খুবই খারাপ আচরণ করছে’
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- পঞ্চগড়ে কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন প্রনোদনা বিতরণ
- ফানুস উৎসব থেকে বলছি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
১৩ অক্টোবর ২০২৬
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- সালথায় ৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
-1.gif)