রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো বাস্তবায়ন করা হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। আধুনিক এই প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় অপারেটরদের সহায়তা করবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মিডিয়া উইং থেকে আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থায় ৪৩টি সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এতে বিদ্যুৎকেন্দ্রের পরিচালন কার্যক্রমের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়বে।
এবিষয়ে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বলেন, এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তির সহায়তায় আরএএসইউ এটি তৈরি করেছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে এবং স্টার্টআপ কার্যক্রমেও এটি ভূমিকা রাখছে। দ্বিতীয় ইউনিটেও একই প্রযুক্তি বাস্তবায়ন করা হবে।
ওআইএসএস ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অপারেটরদের পরামর্শ দিতে ৮০টিরও বেশি নির্দেশিকা ব্যবহার করে। জটিল পরিচালন-সংক্রান্ত তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপনের মাধ্যমে এটি অপারেটরদের দ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করতে সহায়তা করবে।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুধু রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার বৃহত্তম প্রকল্পগুলোর একটি নয়, আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি একটি অগ্রণী প্রকল্প। বিদেশে রোসাটমের নির্মিত কোনো বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, এই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় কমাবে, পরিচালন ব্যয় হ্রাস করবে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের জন্য নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করবে।
জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
(এসকেকে/এসপি/অক্টোবর ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- ‘৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করতে বলেছি’
- ‘হুথিরা খুবই খারাপ আচরণ করছে’
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- পঞ্চগড়ে কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন প্রনোদনা বিতরণ
- ফানুস উৎসব থেকে বলছি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
১৩ অক্টোবর ২০২৬
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- সালথায় ৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
-1.gif)