টঙ্গীতে ওষুধ কারখানার আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, আজ সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিজিবির সদস্যরাও কাজ করছেন।
গাজীপুরের টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা
গাজীপুরের টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বিবেচনায় গাজীপুর, ঢাকা ও আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরো ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরন, জনমনে আতঙ্ক
- ২ ডিসেম্বর সুবর্ণচরে আসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
- সীমান্তের রণকৌশলগত সমীকরণ ও রাজনীতির নতুন ছক
- গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংক ভাঙচুর আগুন
- সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত
- ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস
- ঈশ্বরদীতে রাতের আঁধারে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা
- দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস
- চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল দুইজনের
- অর্ডার হারাচ্ছে বাংলাদেশ: পোশাকশিল্পের ভবিষ্যৎ কোথায়?
- রামায়ণ : বক্স অফিসে আয় ২৪৪৯ কোটি টাকা
- ‘সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই’
- রাজবাড়ী দুই ইউনিয়ন পরিষদে রাতে অন্ধকারে আগুন
- জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণে কাপ্তাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ
- ‘আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে’
- ‘আ.লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে’
- ‘সুস্থ-মাদকমুক্ত প্রজন্ম গড়তে খেলাধুলার প্রসার জরুরি’
- প্রকল্প বাছাইয়ে চার মানদণ্ড মানার তাগিদ অর্থমন্ত্রীর
- ‘ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া দরকার’
- ‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’
- আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ
- ‘হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই’
- আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ
- যশোরের সীমান্ত ফাঁড়িতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়
- হাজীগঞ্জে চুরি যাওয়া প্রাইভেটকার আশাশুনিতে উদ্ধার, গ্রেপ্তার ২
- সাভারে প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
- ১৮ জেলার প্রতিযোগিকে হারিয়ে স্বর্ণপদক পেলেন কাশিয়ানীর নাসির
- ফরিদগঞ্জের লাউতলীতে গাছের গুড়ির আঘাতে যুবকের মৃত্যু
- পলাশবাড়ীতে টিউবওয়েলের ড্রেন পরিস্কার করাকে কেন্দ্র করে হামলা, আহত ৩, থানায় মামলা
- ভোগান্তি মুক্ত ভূমি সেবা দিয়ে প্রশংসায় ভাসছে পাংশার ইউএনও
- ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সঙ্গে শেষ করাও জরুরি’
- বঙ্গবন্ধুর নেপথ্য খুনি জিয়াকে যিনি উদ্ধার করেন, তাকে বিপ্লবী বলতে হবে কেন! ফাঁসিতে ঝুললেই বুঝি ক্ষুদিরাম হওয়া যায়!
- বন্দরের চিড়ইপাড়া কলোনী এখন মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের অভয়ারণ্য
- ধামরাইয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
- বাওয়া স্কুলের উদিতি দাশের ট্যালেন্টপুলে বাজিমাত
- আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
- নীতিগল্প
- শ্রীবরদীতে লেয়ার মুরগীর খামারীর অবহেলায় জনস্বাস্থ্য হুমকির মুখে
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- মাছের আঁশ বিক্রি করে জেলে পরিবারের সদস্যদের বাড়তি আয়-রোজগার
- গরু চোর ধরতে গিয়ে খুন হলেন কৃষক
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ভাষা দিবস অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা: প্রতিমন্ত্রী অমিত
- পলাশবাড়ীতে অতর্কিত হামলায় নারী আহত
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৯ নভেম্বর ২০২৬
- সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরন, জনমনে আতঙ্ক
- ২ ডিসেম্বর সুবর্ণচরে আসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
- গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংক ভাঙচুর আগুন
- সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত
- ঈশ্বরদীতে রাতের আঁধারে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা
- দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস
- চাটমোহরে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল দুইজনের
- রাজবাড়ী দুই ইউনিয়ন পরিষদে রাতে অন্ধকারে আগুন
- জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণে কাপ্তাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ
- আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ
- আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ
-1.gif)








