E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২০২৬ অক্টোবর ১৪ ১৯:৪৭:২৩
সালথায় মুস্তাক ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

কাউলিকান্দা যুবসমাজের আয়োজনে আজ বুধবার বিকেল ৪ টায় সিংহপ্রতাপ দক্ষিণপাড়া মোল্যাবাড়ি সংলগ্ন মাঠে এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে চান্দা খোলা স্পোর্টিং ক্লাব বনাম ফরিদপুর আর.এস ফুটবল একাডেমি অংশ গ্রহন করেন। এ খেলায় ট্রাইব্রেকারে ফরিদপুর আর.এস ফুটবল একাডেমী ১-০ গোলে জয়লাভ করে।

উক্ত খেলা সার্বিক পরিচালনা করেন হাবিবুর রহমান হাবিব মাতুব্বর।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ হাশেম ফকির, উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস, হাকিম ফকির, এসকেন মাতুব্বর, দেলোয়ার হোসেন, হাতেম মোল্লা সহ আরো অনেকে।

আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগীতা করেন প্রবাসী মোঃ মুস্তাক মাতুব্বর।

(এএন/এসপি/অক্টোবর ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test