E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ইউনিটি গ্রুপের ব্যবসায়িক সেমিনার 

২০২৬ অক্টোবর ১৫ ১৯:১৩:০৪
গোপালগঞ্জে ইউনিটি গ্রুপের ব্যবসায়িক সেমিনার 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ইউনিটি গ্রুপের ব্যবসায়িক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গীর একটি কনভেনশন হলে এ সেমিনারের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সুমন। সেমিনারে গ্রুপটির হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, দেশব্যাপী ব্যবসায়িক অংশীদার বাড়ানো, নতুন উদ্যোক্তা তৈরি এবং বেকারত্ব কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। তাঁদের দাবি, ১৫ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে গ্রুপটির মালিকানায় অংশীদার হওয়ার সুযোগ রয়েছে। সেমিনারে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/অক্টোবর ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test