E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা

২০২৬ অক্টোবর ১৬ ০১:৩৬:৫৬
সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ১১ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী ০৫ জন কৃতি শিক্ষার্থী প্রাক্তন সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন এবং কুমিল্লা অঞ্চলের এএলটি নিয়োগ প্রাপ্ত হওয়ায় নাসিম ফারুকীকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি।

দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু শিমুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ছেন মং রাখাইন।

বিশেষ অতিথি ছিলেন. সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলা ইউপিইটিসি ইন্সট্রাক্টর নাজমা আক্তার, সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন, চরজব্বর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা মোহাম্মদ শাখাওয়াত উল্যাহ, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিদ্যালয়ের সদস্য মহি উদ্দিন মহিম, মহিব, সহ অতিথিবৃন্দ।

(আইইউএস/এএস/অক্টোবর ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test