E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু

২০২৬ অক্টোবর ১৭ ১৮:৩৫:১১
চাটমোহরে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে গাছের ডালের চাপায় শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে। নিহত শফিকুল উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদরুল ইসলাম সদু’র ছেলে। 

নিহতের চাচাতো ভাই স্কুল শিক্ষক রাশেদুল ইসলাম জানান, শফিকুল বাড়ির পাশে আবুল হোসেনের আমগাছের ডাল কাটার জন্য গাছের উপরে ওঠে। এক পর্যায়ে ডাল কাটা হলে হাত ফসকে গাছের ডালসহ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএইচ/এসপি/অক্টোবর ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test