E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে একজনের মৃত্যু 

২০২৬ অক্টোবর ১৮ ১৮:৪০:৩১
গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে একজনের মৃত্যু 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে আলামিন কাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে গোপালগঞ্জ শহরতলীর চরগোবরা গ্রামের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আলামিন কাজী চর গোবরা গ্রামের বেলায়েত কাজীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জ দেওয়া শেষে চার্জার খুলতে যান আলামিন। এ সময় অসাবধানতাবশতঃ তিনি বিদ্যূৎস্পৃ ষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।

(টিবি/এসপি/অক্টোবর ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test