E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

২০২৬ অক্টোবর ১৮ ১৯:২১:৫৯
সালথায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ রবিবার বিকেলের দিকে সালথা উপজেলা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্য সচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব সহ আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পথসভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ৩৫ সদস্য বিশিষ্ট সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

(এএন/এসপি/অক্টোবর ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test