সোনাতলায় দুর্গামন্দির পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার সোনাতলা কেন্দ্রীয় রাম নারায়ণ বিহানী বারোয়ারী দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রবিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাঁরা মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার হিসেবে এক ঝুড়ি ফল তুলে দেন। বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্দির পরিদর্শনে অংশ নেন। এ সময় তাঁরা দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।তাঁরা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ বাংলাদেশ। এ দেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসবও সবার সম্মিলিত অংশগ্রহণে আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হচ্ছে।
এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রায়হান উদ্দিন মোরাদ,পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) মোঃ রবিউল ইসলাম, বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার,সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক গগন পাল,কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই লাল সাহাসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য।
(বিএস/এএস/অক্টোবর ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনাতলায় দুর্গামন্দির পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
- পঞ্চগড়ের পূজামন্ডবে "রাজা হরিশচন্দ্র"
- ‘উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ থাকে না’
- দিনাজপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’
- হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের
- জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ‘ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য’
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
- মুক্তিবাহিনী কামালপুরে অবস্থানরত পাকসেনাদের বিরুদ্ধে দু:সাহসিক অভিযান চালায়
- নূরানী তালী'মুল কোরআন বোর্ডের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা
- উত্তরের তিন জেলায় ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন বিজিবি
- শামীম হত্যায় গ্রেপ্তার ফজলুল হক আমিনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সালথায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
- সালথার বড়দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি
- ‘মাদকসেবীরা রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে’
- বনলতা এক্সপ্রেস থেকে ৮৬ লাখ টাকার হেরোইন উদ্ধার
- ব্রিজের মুখ ভরাট করে সরকারি জমি দখল
- নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস
- শিক্ষিত বেকার বাড়ছে: কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি
- বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি
- বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন
- গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে একজনের মৃত্যু
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- তজুমদ্দিনে ১৬ দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের সক্রিয়তা কার্যক্রম উদ্বোধন
- যখন আমি যুদ্ধে গেলাম
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- মহাদেবপুরে সড়কে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
১৯ অক্টোবর ২০২৬
- সোনাতলায় দুর্গামন্দির পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
- পঞ্চগড়ের পূজামন্ডবে "রাজা হরিশচন্দ্র"
- দিনাজপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
-1.gif)








