E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মা ইলিশ রক্ষায় লৌহজং ও শ্রীনগরের পদ্মায় ১৮ জেলের জেল জরিমানা

২০২৬ অক্টোবর ২০ ২২:৫৫:২১
মা ইলিশ রক্ষায় লৌহজং ও শ্রীনগরের পদ্মায় ১৮ জেলের জেল জরিমানা

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত ৩ ঘন্টা পরিচালিত এই বিশেষ অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সাথে নিয়ম অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, সকাল ৭টা থেকে শুরু হওয়া এই যৌথ অভিযানে পদ্মার বিভিন্ন পয়েন্টে কঠোর পাহারা ও তল্লাশি চালানো হয়। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণির অসাধু জেলে মা ইলিশ শিকারে লিপ্ত রয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। আইন অমান্য করে মা ইলিশ শিকার করায় ১৮ জন জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।

প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে এবং জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এ ধরনের যৌথ অভিযান ও টহল নিয়মিত অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার সময় নদীতে কেউ অবৈধ জাল নিয়ে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যৌথ এ অভিযানে অংশ গ্রহন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, কোস্টগার্ড ও নৌপুলিশসহ প্রশাসন ও বিভিন্ন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যগণ।

(এমকে/এএস/অক্টোবর ২০, ২০২৬)


পাঠকের মতামত:

২১ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test