সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উচ্ছ্বাসে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীতে কৈলাস থেকে মর্ত্যে এসেছিলেন দেবী দুর্গা। ছয় দিনের পূজা-অর্চনা, আনন্দ-উৎসব আর ভক্তদের ভালোবাসায় মণ্ডপে মণ্ডপে কেটেছে উৎসবের সময়। অবশেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নিলেন দেবী।
আনন্দের উৎসব শেষে চারদিকে এখন বিষাদের সুর। দেবীকে বিদায় জানাতে গিয়ে অনেক ভক্তের চোখে জল, মনে আগামী বছরের অপেক্ষা। বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের আড়িয়াঘাটে বিভিন্ন মন্দিরের প্রতিমা আসতে শুরু করে। এরপর বাঙালি নদীতে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় নৌকায় করে প্রতিমা নিয়ে বিসর্জন শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। নদীর তীরে প্রিয় দেবীকে শেষবারের মতো দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে।
এ বছর সোনাতলা উপজেলায় মোট ৫৩টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের ষষ্ঠী তিথিতে গত ১৬ অক্টোবর ঢাকের তালে তালে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল পূজার আনুষ্ঠানিকতা। কয়েক দিনের উৎসব শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব।
বিসর্জনকে কেন্দ্র করে আড়িয়াঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। নদীতে বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের সদস্যরাও সতর্ক ছিলেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক নৌকায় করে নদীতে ঘুরে প্রতিমা বিসর্জন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ বছর বাঙালি নদীতে প্রায় ২০টি প্রতিমা বিসর্জন দেওয়ার কথা রয়েছে।
সোনাতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার বলেন, “গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। ঢাকের তালে তালে ভক্তরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এবার উপজেলায় ৫৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের পর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটেছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। উৎসবের শেষ পর্ব প্রতিমা বিসর্জন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক রয়েছেন। দেবী দুর্গার বিদায়ে মণ্ডপে মণ্ডপে নেমে আসে বিষাদের ছায়া। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব। ভক্তদের কণ্ঠে উচ্চারিত হয় সেই চিরচেনা প্রত্যাশা—আসছে বছর আবার হবে, মা দুর্গা আবার ফিরবেন।
(বিএস/এএস/অক্টোবর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ধামরাইয়ের অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন স্থানীয় এমপি ও ইউএনও
- সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান
- কাপ্তাইয়ে শান্তিপূর্ণভাবে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন ও দুর্গোৎসব সম্পন্ন
- আবারও ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা
- আরাধনা শেষে দেবী দুর্গার বিদায়
- হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন
- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’
- সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০
- রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেফতার ৫১৮
- সাতক্ষীরা-খুলনার শূন্য রেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- ‘মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই’
- ‘বাপ্পারাজ ভাই, আপনাকে স্যালুট’
- ‘মেসির চেয়ে যিশুর সঙ্গে আমার জুটি অনেক ভালো’
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত
- নবম পে-স্কেলে ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
- খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর
- ‘জনগণের আস্থা অর্জন করতে হবে, মনোনয়নই শেষ কথা নয়’
- মনোহরদি ও কাপাসিয়ায় মুক্তিবাহিনীর আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ধর্মীয় ভাবগাম্বীর্যে মধ্য দিয়ে ধামরাইয়ে মহানবমী পূজা অনুষ্ঠিত
- চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন
- মা ইলিশ রক্ষায় লৌহজং ও শ্রীনগরের পদ্মায় ১৮ জেলের জেল জরিমানা
- ‘আ.লীগকে ফেরার পথ করে দিচ্ছে সরকার’
- পাংশায় মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত
- সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- ভৈরবে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২১ অক্টোবর ২০২৬
- ধামরাইয়ের অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন স্থানীয় এমপি ও ইউএনও
- সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান
- কাপ্তাইয়ে শান্তিপূর্ণভাবে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন ও দুর্গোৎসব সম্পন্ন
- সাতক্ষীরা-খুলনার শূন্য রেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
-1.gif)








