E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩

২০২৬ অক্টোবর ২২ ১৭:৫৪:৩৬
মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বোরকা পড়ে হামলা চালাতে গিয়ে হামলাকারী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটেছে। 

নিহত তাইজুল সরদার (২২) মাদারীপুর সদর উপজেলার ‘চর কুলপদ্বী’ এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। নিহত তাইজুল হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন বলেও জানা গেছে। এছাড়াও তিনি মাদারীপুর সদর উপজেলা যুবলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত মহসিন চৌকিদার ও জহির চৌদিকার কালকিনির কালিনগরের মোতালেব চৌদিকারের ছেলে। অপর আহত আল আমিন সরদার মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন, জহিরসহ কালকিনির আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকযোগে বোরকা পড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিন নামে দুইভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারীদের ধাওয়া দিয়ে সাবেক চেয়ারম্যান মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়।

এই ঘটনায় স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে কালকিনি উাপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে গুরুতর আহত দুইভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তাইজুলের চাচা সোবাহান সরদার বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের নির্দেশেই ১০-২০ জন মিলে আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে। মিলন ও তার লোকজনের ফাঁসি চাই।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত হাফিজুর রহমান মিলন সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অথবা পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত তাইজুল সরদারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এএসএ/এসপি/অক্টোবর ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test