E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ

২০২৬ অক্টোবর ২৩ ১৭:৪৩:২৯
নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ এশা লোহাগড়া উপজেলা খেলাফত মজলিস কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন খেলাফত মজলিস লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস, প্রচার সম্পাদক ক্বারী ওয়াহিদুজ্জামান, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান, শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাস্টার রিয়াজুল ইসলাম, সহসভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, লোহাগড়া পৌরসভার নির্বাহী সদস্য ব্যাংকার ইমান আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সড়কে আলোকসজ্জা ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে ১২টি সড়কবাতি, ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ফ্যান এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে খলিসাখালি স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করা হয়।

স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

(আরএম/এসপি/অক্টোবর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test