E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক 

২০২৬ অক্টোবর ২৪ ১৮:৫০:৪২
নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ শনিবার বিকেলের দিকে উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড-সংলগ্ন ৩৩ নম্বর ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির হোসেন ভাঙ্গা থানার বড়বাড়ীকান্দা এলাকার মৃত পবন মিয়ার ছেলে। তাঁর নানাবাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবুকদিয়া এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(পিবি/এসপি/অক্টোবর ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test