E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার 

২০২৬ অক্টোবর ২৫ ১৫:২৯:১৩
গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তার স্বামীর নাম শাহীন মিয়া। বিগত ৬/৭ মাস আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় বলে এলাকাবাসী জানায়।তা’ছাড়া আনুমানিক ৬ মাস ধরে তার মানসিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল বলে এলাকাবাসী জানিয়েছে।সিয়াম মিয়া (১৯) নামে তার এক ছেলে রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পুলিশ তেঘরিয়া কালী মন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ছেলে ও ছেলের বউ-এর সাথে থাকতেন। ছেলের বৌ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল বেশ কয়েক দিন আগে। শনিবার এসে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সে প্রতিবেশীদেরকে জানায়।পরে পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারনা ওই নারী বেশ কয়েকদিন আগেই মারা গিয়েছিল।

মরদেহ উদ্ধার করে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

(টিবি/এএস/অক্টোবর ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test