E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি

২০২৬ অক্টোবর ২৫ ১৮:৪০:১৪
বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি

বাগেরহাট প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বিগত সরকার পাড়া-মহল্লায় ডিলার দিয়ে মাদকের আখড়া তৈরি করেছিল। কে আসবে, কে যাবে এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা দেশকে নিয়ে কাজ করতে চান। এ সময় তিনি বিভিন্ন অপরাধের দাযে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানোর কথাও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ কাজ করতে চায়। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ধর্মের,সকল মতের সব সম্প্রদায়ের লোক মিলে ধর্মীয় সম্প্রীতি নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই বলে জানিয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি আপনার আমার সকলের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। আর সকল কিছুর মূলে আমাদের বেকারত্ব, প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের সঙ্গে যোগ হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে রাতে কেউই স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবোনা। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স কিশোর গ্যাং নির্মূলের ব্যাপারে আপনার অবশ্যই পুলিশকে সহযোগিতা করবেন। এছাড়াও এ সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, অপরাধ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সরকারী পি সি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

সমাবেশে মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক,প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/অক্টোবর ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test