E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু

২০২৬ অক্টোবর ২৫ ১৯:০২:১৩
নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছে। এ সময় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয়। 

আজ রবিবার বিকালে পার মল্লিকপুর চৌরাস্তা থেকে দু'শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এ নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি নেতা মো: আজম মৃধা ও তার সমর্থকরা।

মো: আজম মৃধা লোহাগড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার পারমল্লিকপুর গ্রামের মো: মকবুল হোসেন মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। এছাড়া তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডের সাথেও যুক্ত রয়েছেন।

নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ সরদার, ৪ নং মল্লিকপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোল্যা মোহাব্বত হোসেন, বিএনপি নেতা আবুল হক, খুলনা বিভাগীয় তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: ইমরুল হাসান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম মৃধা, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো: আজাহার আলী, মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান মিজু, উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো: আনিচুর সিকদার, ছাত্রদল নেতা মো: ইব্রাহিম মোল্যাসহ প্রমুখ।

নির্বাচনী প্রচার-প্রচারণা কালে বিএনপি নেতা মো: আজম মৃধা ও তার শতাধিক সমর্থক মোটরসাইকেলের বহর নিয়ে প্রথমে পাঁচুড়িয়া বাজার, সোনাদহ, যোগিয়া, দোয়া মল্লিকপুর, চর মল্লিকপুর, করফা, মঙ্গলহাটা, মহিষাপাড়া এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের গেটের সামনে এসে শেষ হয়।

আলাপকালে বিএনপি নেতা মো: আজম মৃধা বলেন, 'দলের নিকট মনোনয়ন চাইবো। দল যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করেই মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী। তিনি ইউনিয়নবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

(আরএম/এসপি/অক্টোবর ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test