রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ স্টেজ-সি, চলবে ধারাবাহিক পরীক্ষা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেই বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ ধাপ ‘স্টেজ-সি’ বা ‘পাওয়ার স্টার্টআপে’ প্রবেশ করবে ইউনিটটি। এ পর্যায়ে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কেন্দ্রটির বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, স্টেজ-সি পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিচালনা এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এ প্রসঙ্গে বলেন, স্টেজ-সি পর্যায়ে রিঅ্যাক্টর, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং সুরক্ষা ও নিরাপত্তাব্যবস্থার কার্যক্রম পরীক্ষা করা হবে। একই সঙ্গে এসব ব্যবস্থার মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করা হবে।
তিনি বলেন, এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও ব্যবস্থাগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ ও যাচাই করা হবে। বিশেষ করে টারবাইনের নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা, জেনারেটর এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক ব্যবস্থাগুলো স্বাভাবিক পরিচালন পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে।
তিনি জানান, স্টেজ-সি পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হলো জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত করা। এ প্রক্রিয়ায় গ্রিডের সঙ্গে সমন্বয় বজায় রেখে স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রয়োজনীয় পরীক্ষাগুলো সন্তোষজনকভাবে সম্পন্ন করা এবং কমিশনিং-সংক্রান্ত শর্ত পূরণের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউনিটটিকে পরবর্তী ‘পাইলট অপারেশন’ বা পরীক্ষামূলক পরিচালনা পর্যায়ে নেওয়ার পথ তৈরি হবে বলে জানান তিনি।
তবে স্টেজ-সি পর্যায়ে প্রবেশ, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু এবং বাণিজ্যিক উৎপাদন—তিনটি পৃথক মাইলফলক। বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, কমিশনিং কার্যক্রম ও নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে।
(এসকেকে/এএস/অক্টোবর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান এক উজ্জ্বল নক্ষত্র
- রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ স্টেজ-সি, চলবে ধারাবাহিক পরীক্ষা
- দিনাজপুরে স্কুল শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত
- অবৈধ বালু উত্তোলন বন্ধ ও পদ্মা সেতু রক্ষায় রিট
- জাপানি বিনিয়োগ বাড়াতে আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করতে আমার আপত্তি নেই’
- ‘বাংলাদেশের ওপর চাপ কতটা, তাদের কোচকে জিজ্ঞেস করুন’
- ব্রাজিলে লুলার বাজিমাত, চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট
- ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি
- ‘তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসাতে এখন থেকেই পাঁয়তারা করছে বিএনপি’
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে’
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে সোমবার
- মাথাপিছু আয়ে ভারতকে টপকানোর পথে বাংলাদেশ
- টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
- ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- 'কসবার মুক্তিবাহিনী ও পাকিস্তানিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়'
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- পিরোজপুরে মেম্বার প্রার্থী মোজাম্মেল হকের ব্যাপক গণসংযোগ
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসাতে এখন থেকেই পাঁয়তারা করছে বিএনপি’
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- লোহাগড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা
- ‘বাংলাদেশের ওপর চাপ কতটা, তাদের কোচকে জিজ্ঞেস করুন’
- ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময়
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
২৬ অক্টোবর ২০২৬
- মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান এক উজ্জ্বল নক্ষত্র
- রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ স্টেজ-সি, চলবে ধারাবাহিক পরীক্ষা
- দিনাজপুরে স্কুল শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত
-1.gif)








