E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু

২০২৬ অক্টোবর ২৬ ১৯:৩২:২৯
পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে ঢাকার খিলগাঁও থেকে আসা ২ পর্যটক নিখোঁজ হয়েছেন। সোমবার বেলা পোনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মাওয়া নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজদের সন্ধানে মুন্সীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নদীর তলদেশে ব্যাপক অনুসন্ধান অভিযান পরিচালনা করছে।

নিখোঁজ দুই ব্যক্ত হলেন— মারুফ (২২) এবং রাসেল (৪০)। তারা ঢাকার খিলগাঁও এলাকা থেকে সহকর্মীদের সঙ্গে অফিস ট্যুরে পদ্মানদীতে ঘুরতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খিলগাঁও থেকে আসা ৮ জনের একটি দল পদ্মা সেতুর সৌন্দর্য ও আশপাশের এলাকা উপভোগ করতে নদীর পাড়ে আসেন। সেখান থেকে তারা পদ্মা সেতুর ৪ নং পিলারের কাছের চরে গিে নদীতে নামে। একপর্যায়ে মারুফ ও রাসেল নদীতে নামলে তীব্র স্রোত ও গভীরতায় তারা ভেসে যান। তাঁদের সঙ্গে থাকা সহকর্মী ও স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী দলকে খবর দেন।

খবর পেয়ে পদ্মা মাওয়া নৌ পুলিশ তাৎক্ষণিকভাবে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং নদীতে প্রাতমিক তল্লাশি কার্যক্রম শুরু করে। একই সঙ্গে কোস্টগার্ডও তাদের সন্ধানে কাজ শুরু করে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আইসি আইসি মামুন খসরু জানান, "সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে নদীতে উদ্ধার কার্যক্রম শুরু করি। নিখোঁজদের দ্রুত উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড একযোগে কাজ করছে।"

ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়, মুন্সীগঞ্জ থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুরোদমে নদীর পানির নিচে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে, আনন্দভ্রমণে এসে দুই সহকর্মীর নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁদের বাকি সঙ্গী ও পরিবারে চরম শোক এবং উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

(এমকে/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test