E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু

২০২৬ অক্টোবর ২৬ ১৯:৪৫:০৫
বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শারদীয়া দুর্গাপুজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে যেয়ে বিষাক্ত অ্যালকোহল পান করার চারদিন পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র দীপুরাজ হাউলির মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীপুরাজ হাউলি (১৩) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ই্উনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে।

আড়পাঙাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার জানান, দীপুরাজ হাউলি তার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। গত বছর সে ষ্ষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উঠলেও স্কুলে আসতো না। বুধবার সন্ধ্যার পর খোলাপেটুয়া নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের আড়ং উপভোগ করতে অন্য বন্ধুদের সাথে ট্রলারে ওঠে দীপুরাজ হাউলি। এ সময় সে অ্যালকোহল পান করে। বাড়িতে এসে সে অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে পরিবারের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃহষ্পতিবার রতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১ টার দিকে সে মারা যায়। রাত দুটোরে দিকে তার লাশ বাড়িতে আনা হয় মর্মে তিনি ছাত্রদের মুখে জেনেছেন।

আড়পাঙাশিয়া গ্রামের সমীর জোয়ারদার জানান, ধারণা করা হচ্ছে দীপুরাজ হাউলি যে অ্যালকোহল পান করেছিল তা হোমিওপ্যাথি ঔষধ প্রস্তুতিতে ব্যবহার করা হলেও বিষাক্ত ছিল। ওই অ্যালকোহল পান করে তার খাদ্যনালী থেকে পাকস্থলী পুড়ে যায় বলে ডাক্তারদের কাছ থেকে জেনেছেন। যে করণে সে মারা যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

(আরকে/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test