E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১০ কিলোমিটার এলাকায় মাইকিং

সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান

২০২৬ অক্টোবর ২৬ ১৯:৪৮:০৫
সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান

বাগেরহাট প্রতিনিধি : আবারো সুন্দরবন ছেড়ে লোকালয় ঢুকে পড়েছে একটি বাঘ। বরিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার পূর্ব সোনাতলা গ্রামে লোকজন ধান খেতসহ বিভিন্ন স্থানে বাঘের পায়ের তাজা ছাপ দেখে আতংকিত হয়ে বন ভিাগকে খবর দেয়। ভোলা নদী সাঁতরে সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে চলে আসার বিষয়টি নিশ্চিত হয়ে বনরক্ষী ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরটি ও সিপিজি সদস্যরা জনগনকে সচেতন করতে এলাকায় মাইকিং করার পাশাপাশি ড্রোন উড়িয়ে বাঘের সন্ধান করছেন। সোমবার দিনভর বাঘটির কোন সন্ধান মেলেনি। মাত্র ৮ দিন আগে (১৮ অক্টোবর) রাতে এই গ্রামে একই ভাবে সুন্দরবন থেকে একটি বাঘ লোকালয়ে চলে আসে। রবিবার রাতে আবারো লোকালয়ে বাঘ চলে আসায় স্থানীয় লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। বাঘটি দিনের বেলায় লোকালয়ের কোন ঝোঁপঝাড় বা ধান ক্ষেতে লুকিয়ে থাকায় ১০ কিলোমিটার এলাকার জনসাধারণকে সতর্কতার সাথে চলাচল ও রাতে ঘরের বাইরে বের না হতে বলেছে বন বিভাগ। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। 

সুন্দরবন বিভাগের কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) টিম লিডার মো. খলিল জোমাদ্দার জানান, রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন পূর্ব সোনাতলা গ্রামের সরোয়ার হাওলাদারের বাড়ীর সামনে ও আবু রাজ্জাক আকনের মাছের ঘেরের পাড়সহ ধান ক্ষেতে বিক্ষিপ্ত ভাবে বাঘের পায়ের তাজা ছাপ দেখতে পায় এলাকাবাসীরা। বিষয়টি তাৎক্ষনিক সুন্দরবন বিভাগ, ভিটিআরটি ও সিপিজি সদস্যদের জানানো হয়। খবর পেয়ে সোমবার ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘ বিচরণ করা স্থান ধরে পর্যবেক্ষণ করে দেখেন বাঘটি ধান খেতের দিকে চলে গেছে। ধান ক্ষেতেও বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা। এই অবস্থায় সোমবার দিনভর ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়ে বাঘটির কোন সন্ধান মেলেনি। নদীর চরে বাঘটি সুন্দরবনে চলে যাবারও কোন পায়ের ছাপ পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, বাঘটি দিনের বেলায় লোকালয়ের কোন ঝোঁপঝাড় বা ধান ক্ষেতে লুকিয়ে রয়েছে। এই অবস্থায় ১০ কিলোমিটার এলাকার জনসাধারণকে সতর্কতার সাথে চলাচল ও রাতে ঘরের বাইরে বের না হতে মাইকিং করা হয়েছে।

সিপিজি’র সহকারী টিম লিডার মো. সাচ্চু আকন জানান, গ্রামের ধান খেত ও সব্জি খেতের আলের উপওে বাঘের পায়ের তাজা ছাপ দেখে গ্রামাসীদের মাঝে আতংক দেখা দিয়েছে। বাঘের ভয়ে গ্রামের লোক চলাচল কমে গেছে। সোমবার সকাল থেকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা,পানিরঘাট, সোনাতলা, মডেল বাজার ও পূর্ব সোনাতলা গ্রামের প্রায় ১০ কিলোমিটাওে এলাকার জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে। এরআগে গত ১৮ অক্টোবর রাতে সুন্দরবন সংলগ্ন পানিরঘাট ও সোনাতলা এলাকায় একটি বাঘ বিচরণ করে সুন্দরবনে ফিওে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। তবে, এবারের বাঘটি সুন্দরবনে ফিরে যায়নি।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে বাঘটি সুন্দরবন থেকে ভোলা নদী সাঁতরে লোকালয়ে ঢুকেছে। বাঘটির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সুন্দরবনে ফিরিয়ে নিতে ড্রোন উড়িয়ে দিনভর তল্লাশি চালানো হয়েছে। সারাদিন তল্লাশি করেরন বাঘের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। বাঘ সুন্দরবনে ফিওে যাওয়ারও কোন আলামত পাওয়া যায়নি। মাত্র ৮দিনের মধ্যে সুন্দরবন থেকে লোকালয়ে আবারো বাঘ চলে আসায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। সোমবার রাতে বাঘটি সুন্দরবনে ফিরে যাবার কোর পদচিহ্ন নদীর চরে পাওয়া না গেলে মঙ্গলবারও ফের ড্রোন উড়িয়ে তল্লাশি চালনো হবে। এমন পরিস্থিতিতে বন বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকতে ও রাতে ঘরের বাইরে বের না হতে এলাকায় মাইকিং করা হচ্ছে। বনরক্ষী ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সার্বক্ষনিক টহলের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।

(এস/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test