জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের এম এ রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, রোগীর সম্মতি ছাড়া গুরুত্বপূর্ণ প্রজনন অঙ্গ অপসারণ এবং অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা যথাসময়ে মোকাবিলা না করার অভিযোগে আদালতে মামলা করেছেন সাবেরী শারমিন নামে এক সরকারি কর্মকর্তা।
এ ঘটনায় হাসপাতালটির পরিচালক ও জেনারেল সার্জারির কনসালটেন্ট ডা. মোহাম্মদ হারুন অর রশিদ এবং অবস অ্যান্ড গাইনির কনসালটেন্ট ডা. সাবরিনা বরকতের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৩৬, ৩৩৭ ও ৩৩৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আরজিতে বাদী সাবেরী শারমিন নিজেকে জামালপুর সদর উপজেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার হিসেবে উল্লেখ করেছেন।
তাঁর অভিযোগ, ২০২৬ সালের ২৯ জানুয়ারি জামালপুর শহরের সরদারপাড়ায় অবস্থিত এম এ রশীদ হাসপাতালে অস্ত্রোপচারের সময় তাঁর সম্মতি ছাড়া জরায়ু বা প্রজনন অঙ্গের গুরুত্বপূর্ণ অংশ অপসারণ করা হয়। পাশাপাশি অস্ত্রোপচার-পরবর্তী গুরুতর জটিলতা দেখা দিলেও যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
মামলার বিবরণ অনুযায়ী, তলপেটে তীব্র ব্যথা ও শারীরিক অসুস্থতা নিয়ে গত ২০ জানুয়ারি ওই হাসপাতালে ভর্তি হন সাবেরী শারমিন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর বাম পাশের ডিম্বনালি ও ডিম্বাশয়ের আশপাশে সংক্রমণ এবং ডান পাশের ডিম্বাশয়ে রক্তভর্তি সিস্ট থাকার কথা জানানো হয়। পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাদীর দাবি, অস্ত্রোপচারের আগে জরায়ু বা অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রজনন অঙ্গ অপসারণের বিষয়ে তাঁকে স্পষ্টভাবে জানানো হয়নি। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে তাঁকে বা তাঁর স্বজনকে জানিয়ে সম্মতি নেওয়া হবে বলে ধারণা দেওয়া হয়েছিল।
আরজিতে বলা হয়, ২৯ জানুয়ারি অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হয়ে জ্বর, বমি, তীব্র পেটব্যথা ও পেট ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। পেটে স্থাপিত ড্রেন টিউব দিয়ে দুর্গন্ধযুক্ত তরলও বের হতে থাকে। বাদীর অভিযোগ, এসব গুরুতর লক্ষণ দেখা দেওয়ার পরও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা যথাসময়ে করা হয়নি। পরে ৪ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার পরিস্থিতি তৈরি হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৫ ফেব্রুয়ারি তাঁর পুনরায় অস্ত্রোপচার করা হয়।
মামলার আরজিতে বলা হয়েছে, এ সময় পেট খুলে ভেতরের অবস্থা পরীক্ষা এবং সংক্রমিত বা দূষিত তরল পরিষ্কার করার প্রয়োজন হয়। পরবর্তী সময়ে জটিলতা অব্যাহত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।
বাদীর অভিযোগ অনুযায়ী, সেখানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর Colovaginal Fistula শনাক্ত হয়। এটি বৃহদান্ত্রের অংশ ও যোনিপথের মধ্যে অস্বাভাবিক সংযোগ সৃষ্টিজনিত একটি জটিলতা। এর চিকিৎসায় ২৩ মার্চ তাঁর Exploratory Laparotomy ও Diversion Loop Ileostomy করা হয়। পরে ২০ জুন আরেকটি অস্ত্রোপচারের মাধ্যমে পূর্বে তৈরি করা আইলিওস্টোমি বন্ধ করে অন্ত্রের স্বাভাবিক পথ পুনঃস্থাপনের চেষ্টা করা হয়।
মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী অস্ত্রোপচারে রেক্টোসিগময়েড জংশন ও ভ্যাজাইনাল ভল্টের সঙ্গে সংশ্লিষ্ট ফিস্টুলার সন্ধান পাওয়া যায়। বাদীর দাবি, প্রথম অস্ত্রোপচারের সময় কোনো ধরনের অন্ত্রের ক্ষতি, সংক্রমণ বা অন্য কোনো চিকিৎসাগত জটিলতা সৃষ্টি হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তবে এসব জটিলতার সঙ্গে প্রথম অস্ত্রোপচারের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নির্ধারণে সংশ্লিষ্ট চিকিৎসা নথি ও বিশেষজ্ঞ মূল্যায়ন গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে মামলার বাদী সাবেরী শারমিন সাংবাদিকদের সামনে বলেন- চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণে আমাকে একাধিক বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং দীর্ঘ সময় শারীরিক দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ঘটনায় গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে অভিযুক্ত চিকিৎসকদের আইনি নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক জবাব পাইনি। তাই আজ অভিযুক্ত দুই ডাক্তারের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।
আদালতের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন বাদী।
মামলাটিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক জানান- আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে, সাবেরী শারমিন একজন সরকারি কর্মকর্তা যিনি ভুল চিকিৎসার শিকার হয়েছেন এম এ রশিদ হাসপাতালে। এ বিষয়ে এ পর্যন্ত আমাদের কাছে কোন ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ আসলে সেটি আমরা অবশ্যই তদন্ত করে দেখব এবং এখানে কোন ভুল চিকিৎসা কোন ধরনের অবহেলা এগুলি থাকলে আমরা আমাদের বিধি মোতাবেক আমাদের স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় যে বিধিবিধান আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।
(আরআর/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু
- পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
- রাষ্ট্র কি বর্বরতাকে সুযোগ করে দিচ্ছে?
- সাবেক চেয়ারম্যানের ঘরসহ ১৯টি ঘরে আগুন-লুটপাট-ভাঙচুর, অর্ধশত ককটেল বিস্ফোরণ
- সেলুনে পাঠাগার করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন রাজু আহমেদ
- ব্রি-১০৩ আমনে বাড়তি লাভের স্বপ্ন সোনাতলার কৃষকের
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- শিশির ভেজা ভোরে শিউলির রূপমাধুরী
- ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
- শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা
- এক সপ্তাহেও খোঁজ মেলেনি শিশু রাইসার
- কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দু’জনের মৃত্যু, চিকিৎসাধীন একজন
- কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতির সংবর্ধনা
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮ জন গ্রেফতার
- ময়মনসিংহে সম্পত্তি নিয়ে আইনি বিরোধ, জাল দলিল ও খতিয়ান তৈরির অভিযোগ
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- লোহাগড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা
- কুমিল্লায় আটক ৩৯ কিশোরকে মুচলেকায় ছাড়িয়ে নিলেন অভিভাবকরা
- ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময়
- লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
২৬ অক্টোবর ২০২৬
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু
- পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
- সাবেক চেয়ারম্যানের ঘরসহ ১৯টি ঘরে আগুন-লুটপাট-ভাঙচুর, অর্ধশত ককটেল বিস্ফোরণ
- সেলুনে পাঠাগার করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন রাজু আহমেদ
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- এক সপ্তাহেও খোঁজ মেলেনি শিশু রাইসার
- কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দু’জনের মৃত্যু, চিকিৎসাধীন একজন
- কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতির সংবর্ধনা
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮ জন গ্রেফতার
- ময়মনসিংহে সম্পত্তি নিয়ে আইনি বিরোধ, জাল দলিল ও খতিয়ান তৈরির অভিযোগ
- মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান এক উজ্জ্বল নক্ষত্র
- রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ স্টেজ-সি, চলবে ধারাবাহিক পরীক্ষা
- দিনাজপুরে স্কুল শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যা
- গোপালগঞ্জে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত
-1.gif)








